সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে নারদকাণ্ড নিয়ে বিধানসভা ভোটের আগে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি, এবার তার তদন্তে গঠন করা হল সিট৷ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে তদন্ত হবে পুরো ঘটনার৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে৷ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়৷
ভোটের মুখে শাসকদলের একাধিক নেতা-বিধায়কের ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ করেন নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েল৷ ভোটে লড়ার ক্ষেত্রে বিরোধীদের হাতে প্রায় ট্রাম্প কার্ড হয়ে উঠেছিল এই ভিডিও৷ শাসকদলের পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা অস্বীকার করা হয়৷ অনুদানের ভিডিওকে ঘুষের নেওয়ার নামে চালানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে৷ যদিও কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এসে ম্যাথু নিজেই জানিয়ে যান, অনুদান নয়, ঘুষ হিসেবেই দেওয়া হয়েছিল অর্থ৷ এ নিয়ে সবরকম তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছিলেন৷ এবার এই পুরো ঘটনার তদন্ত শুরু করল রাজ্য সরকার৷ তদন্তের জন্য গঠন করা হয়েছে সিট, যার নেতৃত্বে থাকছেন কলকাতার সিপি রাজীব কুমার৷ থাকছেন যুগ্ম কমিশনার (অপরাধদমন) বিশাল গর্গ ও ইকনকমিক অফেন্স শাখার কর্তারাও৷ নারদ ফুটেজের সত্যতা পরীক্ষার কাজ শুরু হচ্ছে রবিবার থেকেই৷
ইতিমধ্যেই নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে জারি হয়েছে এফআইআর৷ নিউ মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির