সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ক্যামাক স্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় ছড়াল আতঙ্ক। শুক্রবার সকালে ক্যামাক স্ট্রিটে সিন্ডিকেট ব্যাঙ্কের ওই শাখায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানলার কাঁচ ভেঙে আগুনের মোকাবিলা করতে হয় দমকল কর্মীদের। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহতের খবর না থাকলেও, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।
[নারদ কাণ্ডে এবার মহামেডান স্পোর্টিং ক্লাবকে নোটিস সিবিআইয়ের]
হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে দোতলায় উঠে, জানালার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চলে। ওই বহুতলের বেশ কয়েকটি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হয়। সবাই নিরাপদেই রয়েছেন বলে দমকল সূত্রে খবর। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। যদিও শর্ট শার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। বিল্ডিংটির অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল।
সর্বশেষ খবর
-
চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!
-
মেঝেতে পড়ে থাকা ভাঙা নুডল দিয়েই ভুজিয়া! ওয়াই ওয়াই নুডল উৎপাদন বন্ধের নির্দেশ
-
নিয়ম ভেঙেই মেসিকে সম্মান! ম্যাচের ১০ মিনিটে খেলা থামালেন দর্শকরা, তারপর… ভাইরাল ভিডিও
-
দুর্গের রক্ষাকর্তা স্বয়ং পবনপুত্র! ৩০০০ ফুট খাড়াই সিঁড়ি চড়ে বজরংবলি দর্শন করেন ভক্তরা
-
নির্ধারিত দিনেই প্রকাশিত হবে সোনিয়ার স্মৃতিকথা! পেঙ্গুইন সরার পর মিলল নয়া প্রকাশক