সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিটার বক্সে পরপর বিস্ফোরণ৷ ছুটির সকালে আগুন আতঙ্ক রাসবিহারী অ্যাভেনিউয়ের একটি বহুতলে৷ দমকলের তৎপরতায় অবশ্য বড় কোনও অঘটন ঘটেনি৷ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ ওই বহুতলের বাসিন্দাদের অভিযোগ, এরআগে ওই বহুতলের মিটার বক্সে অগ্নিকাণ্ডে ঘটেছিল৷ মিটার বক্সের কাছেই স্টোর রুমে ছিল বেশ কয়েকটি সিলিন্ডার৷ তাই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই বহুতলের বাসিন্দাদের৷ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তাঁরা৷
[আরও দু’দিন চলবে তাপপ্রবাহ, হাওয়া অফিসের পূর্বাভাসে বাড়ল অস্বস্তি]
দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকার রাসবিহারী অ্যাভিনিউ৷ রাসবিহারী মোড় থেকে বালিগঞ্জ পর্যন্ত রাস্তার দু’ধারে অজস্র বহুতল৷ বেশিরভাই বহুতলের নিচে দেওয়ালে লাগানো ইলেকট্রিকের মিটার বক্স৷ রবিবার সকালে সেই মিটার বক্স থেকে আগুন লেগে গেল একটি বহুতলে৷ বাসিন্দাদের দাবি, রবিবার সকালে মিটার বক্সে একের পর এক বিস্ফোরণ ঘটে৷ রীতিমতো বোমা ফাটার মতো শব্দ হচ্ছিল৷ এরপর মিটার বক্স থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে৷ বিষয়টি নজরে আসতেই ওই বহুতলের আবাসিকদের সতর্ক করে দেন নিরাপত্তারক্ষী৷ সকলেই তড়িঘড়ি বেরিয়ে আসেন৷ খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন৷ কিছুক্ষণের মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে৷ এদিকে সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা৷ তাঁদের দাবি, এর আগেও মিটার বক্সের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল৷ মিটার বক্সের পাশেই স্টোর রুমে ছিল বেশ কয়েকটি সিলিন্ডারও৷ ফলে আতঙ্ক আরও বেড়েছে৷ জানা গিয়েছে, ওই বহুতলের বেশিরভাগ বাসিন্দাই প্রবীণ নাগরিক৷ ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্টও শুরু হয়ে যায় বলে অভিযোগ৷
[সাউথ এন্ডে বিষাদের সুর, ভেঙে পড়ছে শচীন কর্তার জলসাঘর]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন