সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকুরিয়ার দক্ষিণাপনে অগ্নিকাণ্ড। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ একতলার একটি শাড়ির দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। অগ্নিকাণ্ডে যাতে বড়সড় বিপদ না হয় তাই আশপাশের দোকান খালি করার কাজ শুরু হয়েছে।
সোমবার সবেমাত্র ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। সেই সময় আচমকাই একতলায় শাড়ির দোকানে আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় দক্ষিণাপন। দক্ষিণাপনে প্রতিটি দোকান একে অপরের লাগোয়া। আর প্রত্যেকটি দোকানে মূলত পোশাক, শাড়ি রয়েছে। তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। সে কারণে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। আতঙ্কিত ক্রেতারাও। দক্ষিণাপন ছেড়ে বেরনোর জন্য কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
[আরও পড়ুন: কীর্তন থেকে ফেরার পথে কোচবিহারে মর্মান্তিক দুর্ঘটনা, টোটোয় ট্রাকের ধাক্কায় মৃত ৪]
ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড। তবে আগুন লাগার অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: SSC Scam: টাকা তুলতেন না এটিএমে! পরিবার নিয়ে মানিকের বিদেশ যাত্রায় হাওয়ালা যোগের অনুমান ইডির]
সর্বশেষ খবর
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ শ্রী চরণীর! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে
-
বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের
-
এবার ‘বিগ বস বাংলা’ থেকে বাদ ইনফ্লুয়েন্সর জয়িতা, দুর্গে এন্ট্রি জীতুর