অর্ণব আইচ: আবার কলকাতায় আগুন৷ এবার ঘটনাস্থল মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট৷ সেখানে একটি সোনার দোকানে আগুন লাগে বলে দমকল সূত্রে খবর৷ ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন৷ তাদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ ঘটনায় আহত হয়েছেন ওই দোকানেরই এক কর্মী৷ তাঁর নাম অমর দে৷ আগুন নেভাতে গিয়েই তিনি জখম হয়েছেন৷ চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে৷ কী থেকে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা৷ অনুমান করা হচ্ছে, সোনার কাজের জন্য যে আগুন ব্যবহার করা হয় সেখান থেকেই আগুন লেগেছে৷
[ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে দমদম পর্যন্ত বন্ধ পরিষেবা]
বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডে এখনও আতঙ্কে রয়েছেন কলকাতাবাসী৷ এই ঘটনায় অনেকটাই যেন থমকে গিয়েছে বড়বাজার। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ পুজোর আগে কর্মহারা হয়ে পড়েছেন প্রচুর মানুষ৷ বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রায় পাঁচদিন পর বাগে আসে আগুন৷ দমকলবাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান৷ কিন্তু অগ্নিদগ্ধ মার্কেটে দফায় দফায় বিস্ফোরণ, জলের অভাবে বারবারই বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে৷ এরই মাঝে আবার শহরে অগ্নিকাণ্ড হয় যদুবাবুর বাজারেও৷ সেখানকার একটি মিষ্টির গোডাউনে আগুন লাগে৷ সোমবার ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়াল মধ্য কলকাতায়৷
[কাঠ সরবরাহ নিয়ে ঠিকাদারদের বিবাদ, ৩ ঘণ্টা দাহ বন্ধ নিমতলায়]
বাগরি অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছে অন্তত দু’শো দোকান ও গুদামঘর। একতলা থেকে ৬ তলা পর্যন্ত ‘এ’, ‘সি’, ‘বি’ ব্লকের ঘরগুলিই ক্ষতিগ্রস্ত। যে ব্যবসায়ীদের দোকান পর্যন্ত আগুনের আঁচ লাগেনি, তাঁরা ভিতর থেকে মালপত্র নিয়ে বেরিয়ে এসেছেন। বেশ কিছু ব্যবসায়ীর অন্য বাণিজ্যিক বাড়িতে গুদাম ও অফিস রয়েছে। সেখান থেকে তাঁরা ব্যবসা চালাচ্ছেন। আবার কিছু ব্যবসায়ী তাঁদের আত্মীয় অথবা পরিচিতদের গুদামে জিনিসপত্র রেখেছেন। সেখান থেকে চলছে ব্যবসা।
ছবি প্রতীকী
সর্বশেষ খবর
-
সেনার বেশে প্রধানমন্ত্রীকে খুনের ছক! মুম্বইয়ে মোদির সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার যুবক
-
সরকারি নথিতে বৃদ্ধি পাচ্ছে ভারতের অরণ্যভূমি, বাস্তব চিত্র কী?
-
হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের তোড়জোড় তুঙ্গে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কী কী রয়েছে?
-
পুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস, খুশির হাওয়া চা বাগানে
-
কাজলের পরে জেলা পরিষদের চেয়ারে অনুব্রত ঘনিষ্ঠ! নেপথ্যে বিজেপি? নজরে বীরভূমের রাজনীতি