সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। হাজিরা দিয়ে শোভনের দাবি, গত ৬ বছর ধরে চক্রান্তের শিকার তাঁরা। বিজেপিতে যোগ দিয়ে অনেকে রেহাই পাচ্ছেন বলে দাবি কলকাতার প্রাক্তন মেয়রের। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন বাকি দুজনও।
বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে টাকা নিতে দেখা গিয়েছিল নারদ স্টিং অপারেশনে। শুরু হয় তদন্ত। ২০২১ সালে বাড়ি থেকে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তাঁরা সকলে জামিনে মুক্তি পান। তবে মামলা চলায় আদালতে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে তাঁদের। বৃহস্পতিবারও সকাল ১১টা নাগাদ ব্যাঙ্কশাল আদালতে হাজির হন তিন নেতা।
[আরও পড়ুন: ৪ ঘণ্টা তল্লাশির পর কাউন্সিলর দেবরাজকে নিয়ে বাড়ি থেকে বেরল CBI]
আদালত থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, “গত ছবছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। কিন্তু আরও অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননায় ১২ BJP বিধায়কের বিরুদ্ধে FIR, ‘শুনতেই পাইনি’ দাবি শংকর ঘোষদের]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি