Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬

ম্যাসাজ পার্লারের আড়ালে রমরমা মধুচক্র, পর্দাফাঁস লালবাজারের গোয়েন্দাদের

শহরের দুটি পার্লারে হানা দিয়ে গ্রেপ্তার বেশ কিছু তরুণী ও গ্রাহক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৮:১৯

options
link
ম্যাসাজ পার্লারের আড়ালে রমরমা মধুচক্র, পর্দাফাঁস লালবাজারের গোয়েন্দাদের zoom
ছবিটি প্রতীকী
Advertisement

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ম্যাসাজ পার্লার ও স্পা-য়ের আড়ালে রমরমা মধুচক্রের পর্দাফাঁস। শহরের দুটি পার্লারে হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। সুন্দরী তরুণী, এমনকী কলেজ পড়ুয়ারাও মধূচক্রের ফাঁদে। বুধবার বেনিয়াপুকুর ও কড়েয়ার দুটি পার্লারে হানা দেন গোয়েন্দারা। কড়েয়ার থেকে গ্রেপ্তার করা হয় মালকিন-সহ ৬ জনকে। অন্যদিকে, বেনিয়াপুকুর এলাকায় একইরকম পার্লার থেকে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। রীতিমতো টিভি চ্যানেল, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ও লিফলেট ছাপিয়ে গ্রাহক ধরত এই পার্লারগুলি। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার বিনিময়ে ‘ফুল রিল্যাক্সেশন’-এর নামে গ্রাহকদের প্রলোভন দেখানো হত। পার্লারের আড়ালে চলত মধুচক্র, এমনটাই জানিয়েছেন গোয়েন্দারা।

বুধবার কড়েয়ার নাসিরুদ্দিন রোডে অবস্থিত সীমা স্পা অ্যান্ড ম্যাসাজ সেন্টারে হানা দেন গোয়েন্দারা। ঠাকুরপুকুরের বাসিন্দা সীমা সিং ওই পার্লারের মালকিন। সেখানে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয় মুন্না হোসেন নামে এক গ্রাহক ও ৪ তরুণীকে। গ্রেপ্তার করা হয় মালকিনকেও। অন্যদিকে, বেনিয়াপুকুরের সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে আরও একটি পার্লারে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। সেই পার্লারের মালকিন জয়নগরের বাসিন্দা জয়ন্তী বর। তার একজন সহকারী হাওড়ার বাসিন্দা শ্যামল মল্লিক এবং ৯ জন তরুণীকে গ্রেপ্তার করা হয়। আপত্তিকর অবস্থায় পাকড়াও হয় বিকাশ চক্রবর্তী নামে এক গ্রাহক। তার বাড়ি সোনারপুরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদপত্র, টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে এবং লিফলেট বিলি করে ম্যাসাজ পার্লারে গ্রাহক টানা হত বলে জানা গিয়েছে। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকায় ‘ফুল রিল্যাক্সেশন’-এর নামে পার্লারে চলত মধুচক্রের কারবার। ধৃতদের মধ্যে বেশ কিছু কলেজ পড়ুয়া তরুণীও রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.