অরিজিৎ গুপ্ত, হাওড়া: কোন পথে এগোচ্ছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই উৎকণ্ঠা আমজনতার৷ বাদ যাচ্ছেন না কেউ৷ এমনকী আজকের দিনে সকাল থেকে রুজিরুটির খোঁজ ছেড়ে টিভির পর্দায় চোখ রেখেছেন ফুটপাথবাসীও৷ শহরে ধরা পড়ল সেই ছবিই৷ রাস্তার ধারে ঘুপচি ঘরের মধ্যে আজ সকাল থেকেই টিভি চলছে৷ চলছে খবরের চ্যানেল৷ বিজেপি, কংগ্রেস, তৃণমূলের আসন সংখ্যা ওঠানামায় চড়ছে উত্তেজনা, উৎকণ্ঠার পারদও৷
[আরও পড়ুন: ইভিএম কারচুপি রুখতে তৎপর তৃণমূল, গণনাকেন্দ্রে কড়া নজরদারির নির্দেশ নেত্রীর]
আসলে, একাধিক দিক থেকেই ২০১৯-এর লোকসভা নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ প্রকৃতিগতভাবে, সমীকরণের দিক থেকেও অন্যান্য লোকসভা নির্বাচনের চেয়ে একেবারে আলাদা এবারের লোকসভা ভোট৷ আগামী ৫ বছরের জন্য ফের মোদির হাতেই সঁপে দিতে চেয়েছেন দেশবাসী নাকি বিকল্প সরকারের খোঁজেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই পরীক্ষারই ফলপ্রকাশ আজ৷ বেলা কিছুটা গড়াতেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছে, দেশ ভরসা রেখেছে মোদি সরকারের উপরেই৷ দেশজুড়ে তো বটেই, এমনকী এরাজ্যেও গেরুয়া ঝড় বেশ কিছুটা দাপট দেখাচ্ছে৷ আর সেদিকেই সকাল থেকে নজর রেখে চলেছেন সকলে৷ শহরের বিভিন্ন প্রান্তের ফুটপাথেও ধরা পড়ল সেই একই ছবি৷ ছোট্ট ঘরগুলোতে ঘরোয়া কথাবার্তা চাপা পড়ে যাচ্ছে টেলিভিশন সঞ্চালকের কণ্ঠস্বরে৷
[আরও পড়ুন: ভোরের শহরে পরপর দুর্ঘটনা, চিৎপুরে একজনকে পিষে দিল গাড়ি]
দেশে নতুন সরকার তৈরি হচ্ছে৷ কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলে, ফুটপাথবাসীর জন্য কে কী করবেন, তা নিয়ে ফুটপাথবাসীর চিন্তা কম নয়৷ আপাতদৃষ্টিতে দিল্লির সরকারের সঙ্গে এঁদের সরাসরি কোনও যোগাযোগ না থাকলেও, রাজনৈতিক সচেতনতায় অন্তত ভাঁটা নেই৷ কলকাতা শহরের ফুটপাথগুলোয় এই দৃশ্য সেটাই প্রমাণ করে দিল৷ দেশের রায়প্রকাশের মতো গুরুত্বপূর্ণ একটা দিনে তাঁরাও ভবিষ্যৎ জানতে উদগ্রীব৷ আশা একটাই, নতুন সরকারে যেই আসুক, তাঁদের প্রতি একটু নজর দেবে৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির