অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার ৪ ‘অযোগ্য’ শিক্ষক। আলিপুর বিশেষ সিবিআই আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় তাদের। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতেরা হলেন টাইগার হোসেন, সিমার হোসেন, জাহিরুদ্দিন শেখ ও সৌগত মণ্ডল। তাঁরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। আগাম জামিনের আরজি জানিয়ে সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন তাঁরা। বিচারক আবারও প্রশ্ন করেন, “চাকরির বিনিময়ে তাপস মণ্ডলকে তারাই টাকা দেন। সেই চাকরি ভোগও করেছেন তারা। তাদের জন্য বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়রা জেলবন্দি। তাহলে টাকা দিয়ে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষকদের নাম কেন সাক্ষী হিসাবে চার্জশিটে উল্লেখ করা হয়েছে?”
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: চাপ দিয়ে মিথ্যে বলাচ্ছে ইডি! প্রমাণ খামবন্দি করে আদালতে হাজির কুন্তল ঘোষ]
এরপর এই চার ‘অযোগ্য’ শিক্ষককে গ্রেপ্তারির নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২১ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাদের। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় নেতা-মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন। তবে এই প্রথমবার ‘অযোগ্য’ শিক্ষকদের গ্রেপ্তার করা হল।
[আরও পড়ুন: ‘বুদ্ধবাবু হাসপাতালে ভুগছেন, আমি জেলে’, জামিন চেয়ে আদালতে সওয়াল পার্থর]
সর্বশেষ খবর
-
কেন গুন্ডাদমন বিল? বিধানসভায় চন্দন-হরগোবিন্দের পরিবারকে দেখিয়ে ব্যাখা শুভেন্দুর
-
তন্দুর ছাড়াই তন্দুরি রুটি! তৈরি হবে বাড়ির রান্নাঘরে, সহজেই কেল্লাফতে!
-
তৃণমূল জমানায় পুলিশ লুকাতো টেবিলের তলায়! বিধানসভায় পেশ বহুচর্চিত গুন্ডাদমন বিল
-
রাজ্যে মর্নিং স্কুল চলবে ১৫ জুলাই পর্যন্ত? স্কুল শিক্ষা দপ্তরের নামে ভুয়ো বিজ্ঞপ্তিতে ছড়াল বিভ্রান্তি
-
‘নেতা যায়, নেতা আসে…’, রাহুলের মৃত্যু তদন্ত নিয়ে কড়া প্রশ্ন তুললেন জীতু