Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Anandapur

গলায় ছুরি ধরে তোলাবাজি! ভোটের আগে ছাড়া পেয়ে আনন্দপুরে ফের ‘আতঙ্ক-রাজ’ ফিরোজ গ্যাংয়ের

ফের আনন্দপুরে ত্রাস হয়ে উঠছে জেল ফেরত ফিরোজ। দিনে দুপুরে নির্মাণ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে তোলাবাজির অভিযোগ। দু'লক্ষ টাকা চেয়ে হুমকি! ভোটের আগে আনন্দপুরে তাণ্ডব মিনি ফিরোজ গ্যাংয়ের।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:৪৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৪:৪৪

options
link
গলায় ছুরি ধরে তোলাবাজি! ভোটের আগে ছাড়া পেয়ে আনন্দপুরে ফের ‘আতঙ্ক-রাজ’ ফিরোজ গ্যাংয়ের zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফের আনন্দপুরে ত্রাস হয়ে উঠছে জেল ফেরত ফিরোজ। দিনে দুপুরে নির্মাণ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে তোলাবাজির অভিযোগ। দু’লক্ষ টাকা চেয়ে হুমকি! ভোটের আগে আনন্দপুরে তাণ্ডব মিনি ফিরোজ গ্যাংয়ের।

আনন্দপুরের গুলশন কলোনিতে নির্মাণ ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে দু’লক্ষ টাকা চাওয়ার অভিযোগ মিনি ফিরোজ ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। প্রাণে বাঁচতে ৩০ হাজার টাকা দিলেও রেহাই হয়নি। অভিযোগ, আরও টাকা চেয়ে বারবার হুমকি আসতে থাকে ওই নির্মাণ ব্যবসায়ীর কাছে। রবিবার আনন্দপুর থানায় মিনি ফিরোজ ও তার দলবদলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।

Advertisement

আনন্দপুরের মিনি ফিরোজ অন্ধকার জগতে হাত পাকিয়েছেন অনেক আগেই। পুলিশ সূত্রের খবর, গত বছর সেপ্টেম্বর মাসে ফিরোজই আনন্দপুরের গুলশন কলোনিতে তাণ্ডব চালিয়েছিল। তাঁর বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি ও বোমাবাজির অভিযোগ ছিল এলাকায়। দুই সিন্ডিকেটের গোলমালের জেরে এলাকা দখলের জন‌্য দলবল নিয়ে মিনি ফিরোজ এলাকার দোকানপাট ও গাড়ি, বাইক ভাঙচুর করেছিল। যদিও এই ঘটনার পর থেকে এলাকা ছাড়ে গন্ডগোলের মাস্টারমাইন্ড ফিরোজ। পুলিশ দিল্লির একটি গোপন ডেরায় তল্লাশি চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে, তার সঙ্গীদেরও গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি দলবল সহ জেল থেকে ছাড়া পায় কুখ্যাত দৃষ্কৃতী।

এবার ভোটের মুখে ফের ফিরোজ বাহিনী তাণ্ডবে তটস্থ আনন্দপুর। জানা গিয়েছে, ওই নির্মাণ ব‌্যবসায়ী মূলত প্রোমোটারদের কাছে ইট ও বালি সরবরাহ করেন। সেই সূত্রে তিনি একটি সিন্ডিকেটের সঙ্গেও যুক্ত। তাঁর অভিযোগ, গত কয়েক বছর ধরে মিনি ফিরোজ ও তার সঙ্গীরা তাঁকে প্রাণের ভয় দেখিয়ে কখনও দশ হাজার, কখনও বা কুড়ি হাজার টাকা তোলাবাজি করত। কিছুদিন আগে গুলশন কলোনিতে তাঁকে একটি গলিতে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে ওই দষ্কৃতী। খুনের হুমকি দিয়ে দু’লাখ টাকা তোলা চাওয়া হয়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.