অর্ণব আইচ: ৯ ঘণ্টা কেটে গেলেও এখনও নেভেনি গার্ডেনরিচের গোডাউনের আগুন (Gardenreach Fire)। এদিকে সেই গুদামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে টানাপোড়েন শুরু। রাজ্যের দাবি, ভাড়া দেওয়ার আগে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা উচিত ছিল। যদিও পালটা গোডাউনের মালিক হিসেবে বন্দর কর্তৃপক্ষের দাবি, যারা ভাড়া নিয়েছে অগ্নি সুরক্ষার দিকে নজর দেওয়া তাদের কাজ।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২২টি ইঞ্জিন কাজ করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে গুদামের ভিতরে কোথাও আগুন জ্বলছে কিনা তা এখনও স্পষ্ট নয়। গুদাম থেকে এখনও কালো ধোঁয়া বের হচ্ছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
[আরও পড়ুন: রাজস্থানি কবির জন্মবার্ষিকীতে ‘ভুল’ টুইট ধনকড়ের! ‘কৃতীদের অপমান করাই ঐতিহ্য?’, পালটা পার্থর]

[আরও পড়ুন: Narada Case: বিনা অনুমতিতে চার্জশিট কেন? এবার ইডি এবং সিবিআইকে তলব বিধানসভার স্পিকারের]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া