Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফের মেট্রো বিভ্রাট, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ পরিষেবা

চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯, ১২:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৯, ১২:৫৩

options
link
ফের মেট্রো বিভ্রাট, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ পরিষেবা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেট্রো বিভ্রাট। দমদমে ট্র্যাকেই বিকল হয়ে পড়ল কবি সুভাষগামী মেট্রো। বন্ধ করে দেওয়া হল দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা। ভোগান্তির শিকার যাত্রীরা।

বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ দমদম স্টেশনে আসে কবি সুভাষগামী একটি মেট্রো। দরজা খুলতেই হুড়হুমিয়ে যাত্রীরা ওঠেন মেট্রোয়। কয়েকমুহূর্তের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে দমদমেই আটকে পড়ে মেট্রোটি। এরপর নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। বন্ধ রাখা হয়েছে ডাউন লাইনের পরিষেবা। সূত্রের খবর, মেট্রোর তরফে ইতিমধ্যেই রেকটি সরানোর কাজ শুরু করা হয়েছে। দ্রুতগতিতে রেকটি সরানোর কাজ চলছে। শীঘ্রই দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আপ লাইনের মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দু’দিনে কলকাতার তাপমাত্রার পারদ পতন ৬ ডিগ্রি, রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত]

দিনের ব্যস্ত সময়ে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড় ছিল দমদম স্টেশনে। আচমকা মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। অনেকেই বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। এদিনের ঘটনায় ফের মেট্রোর যথাযথ পরিচর্যা নিয়ে প্রশ্ন তুলে দিল৷ আদৌ কি কারশেডে মেট্রোর রেকগুলিকে সঠিক ভাবে দেখভাল করা হয়? পাশাপাশি, এই ট্রেনটিকে কারশেড থেকে স্টেশনে আনার আগে আদৌ এর অবস্থা খতিয়ে দেখা হয়েছিল কিনা, তা নিয়েও প্রশ্ন তুলছেন যাত্রীরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.