সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে তৈরি করতে হলে তো কথাই নেই৷ মেরামত করতেও অনেক সময় লাগবে৷ মাঝেরহাট সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত৷ এদিকে সেতুভঙ্গের পর নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে৷ মাঝেরহাটে স্টেশনে লেভেল ক্রসিং বা বিকল্প রাস্তা তৈরির অনুমতি চেয়ে রেলকে চিঠি দিল রাজ্য সরকার৷ বিকল্প রাস্তা তৈরির প্রস্তাবে রেলের আপত্তি নেই বলে জানা গিয়েছে৷ সোমবার বৈঠক৷
[বনধে বাস ভাঙচুরে মিলবে ক্ষতিপূরণ, ঘোষণা পরিবহন দপ্তরের]
শহরের ফের সেতু বিপর্যয়৷ ভেঙে পড়েছে দক্ষিণ শহরতলির অন্যতম ব্যস্ত সেতু মাঝেরহাট ব্রিজ৷ মারা গিয়েছেন তিনজন৷ আহত কমপক্ষে ২৪ জন৷ এই ঘটনার পর শহর ও শহরতলির সেতুগুলির হালহকিকৎ নিয়ে নবান্নে জরুরি বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিও গড়ে দিয়েছেন তিনি৷ কিন্তু, ঘটনা হল, মাঝেরহাটে সেতু বিপর্যয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে৷ সত্যি কথা বলতে, বেহালা-সহ দক্ষিণ কলকাতার একটি অংশের ট্রাফিক ব্যবস্থাটাই কার্যত তালগোল পাকিয়ে গিয়েছে৷ বেহালা থেকে হাওড়াগামী বাসগুলি এখন হাইড রোড দিয়ে ঘুরে খিদিরপুর যাচ্ছে৷ আর দুর্গাপুর কিংবা চেতলা ব্রিজ হয়ে বেহালা থেকে হাজরা যেতে হচ্ছে৷ অপরিসর রাস্তায় গাড়ির ভিড় বেশি৷ ফলে যানজট লেগেই আছে৷ ৪০ মিনিটের রাস্তা যেতে দু’ঘণ্টা, এমনকী তিনঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে৷ এদিকে অটোচালকরা আবার যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া চাইছেন বলে অভিযোগ৷
নবান্ন সূত্রের খবর, মাঝেরহাট ব্রিজ ফের নতুন করে তৈরি করা তো বটেই, ভেঙে পড়া অংশ মেরামত করতেও অনেক সময় লাগবে৷ তাই আপাতত যাত্রীদের হয়রানি কমাতে বিকল্প রাস্তা তৈরি করতে চাইছে সরকার৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরি করে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে৷ রেলের কাছে অনুমতি চেয়ে চিঠিও পাঠিয়েছে রাজ্য৷ মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির প্রস্তাবে আপত্তি নেই রেলেরও৷ এদিকে শুক্রবার শহরের চারটি সেতুতে পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ৷
[ সেতুভঙ্গে ভোগান্তি চরমে, যাত্রীদের কাছে ইচ্ছামতো ভাড়া চাইছেন অটোচালকরা]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার