অর্ণব আইচ: টুর্নামেন্ট চলাকালীন ল্যাপটপ খোয়া গেল গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার৷ রবিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঘটে চুরির ঘটনাটি৷ ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ময়দান থানায়৷ সিসিটিভি ফুটেজ ঘেঁটে চুরির কিনারা করতে তৎপর পুলিশ৷
[ফের এটিএম জালিয়াতি, গড়ফায় মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ টাকা]
গতকাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া৷ যাতে তিনি ছাড়াও অংশগ্রহণ করেন আরও চারজন প্রতিযোগী৷ জানা গিয়েছে, খেলা চলাকালীন নিজের ল্যাপটপটি স্টেডিয়ামের অফিস ঘরে রেখে যান দিব্যেন্দু৷ সেই ঘরে ছিলেন আরও কয়েকজন ব্যক্তি৷ পাঁচ মিনিটের জন্য অফিস ঘরের বাইরে যান তাঁরা৷ ফিরে এসে দেখেন ল্যাপটপটি আর ওই স্থানে নেই৷ দিব্যেন্দু বড়ুয়া জানান, এরপরেই তিনি ফোন করেন ময়দান থানায়৷ সমস্ত ঘটনা জানানো হয় পুলিশকে৷ ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ৷ তাঁরা জিজ্ঞাসাবাদ করেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের৷ সূত্রের খবর কর্মীদের কাছে জানতে চাওয়া হয়, প্রতিযোগিতা চলাকালীন কেউ ভিতরে ঢুকেছে কিনা৷ সন্দেহজনক কাউকে নজরে পড়েছে কিনা ৷
[সিনেমার কায়দায় গঙ্গায় স্টান্টবাজি, মর্মান্তিক পরিণতি যুবকের]
সোমবার সকালে নিজে ময়দান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করতে চাইছে পুলিশ৷ দিব্যেন্দু জানান, ল্যাপটপটিতে তাঁর খেলা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে৷ খেলার বিভিন্ন শিডিউল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি রয়েছে তাতে৷ ফলে ল্যাপটপটি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও