সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা ক্ষেত্রে সেবামূলক কাজে এগিয়ে এল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেট (Haldia Petrochemicals)। ফুসফুসের অসুখের চিকিৎসায় জরুরি একাধিক চিকিৎসা সরঞ্জাম কলকাতার এসএসকেএম হাসপাতালকে (IPGME & R-SSKM Hospital) দান করল সংস্থাটি। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেটের এই সেবা উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম বড় হাসপাতাল। যেখানে প্রতিদিন কয়েক হাজার রোগী কম খরচে চিকিৎসার আশায় আসেন।
এদিন হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগকে রিজিড থোরোস্কোপ-সহ একাধিক চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক এবং পালমোনরি মেডিসিনের প্রধান অমিতাভ সেনগুপ্ত, এইচপিএলের চিফ মেডিক্যাল অফিসার ডাক্তার প্রণব কুমার মুখোপাধ্যায়, প্ল্যান্ট অ্যাডমিনের জেনারেল ম্যানেজার সমীরণ সরকার এবং অন্যান্য চিকিৎসক ও আধিকারিকদের উপস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর সম্পূর্ণ হল এদিন।
[আরও পড়ুন: সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে প্রয়োজন ৩৪ কোটি! জোগাড় করল কেরলবাসী]
বলা বাহুল্য, চিকিৎসার জন্য যে কোনও ধরনের দান অতি জরুরি। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেটের এই দানকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: ‘খবরদার!’, ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের