সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া পুর আইন নিয়ে শুনানি চলবে৷ তবে মেয়র নির্বাচনে স্থগিতাদেশের আরজি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর৷ এদিকে রাজ্যে রথযাত্রার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা করেছে বিজেপি৷
[উপস্থিতি কম থাকায় পরীক্ষায় বসতে বাধা, ধুন্ধুমার কাণ্ড সাউথ সিটি কলেজে]
বিধায়ক হওয়ার সুবাদে মন্ত্রী হয়েছিলেন৷ আবার কলকাতা পুরসভার কাউন্সিলরও ছিলেন৷ তাই শোভন চট্টোপাধ্যায়ের মেয়র হওয়া নিয়ে প্রশ্ন ওঠেনি৷ সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি৷ ৩ ডিসেম্বর মেয়র পদে নির্বাচন৷ শাসকদলের প্রার্থী পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সংখ্যার বিচারে তাঁর জয় নিয়ে সংশয় নেই৷ কিন্তু সমস্যা ছিল অন্যত্র৷ পুরানো পুর আইনে কাউন্সিল নন, এমন কাউকে মেয়র করার সংস্থান ছিল না৷ ফিরহাদ হাকিম প্রাক্তন কাউন্সিলর৷ পুর আইনে সংশোধনী বিল পাশ হয়ে গিয়েছে বিধানসভায়৷ রাজ্যের অ্যান্টনি জেনারেলের সঙ্গে আলোচনা করে বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও৷ সংশোধিত পুর আইন অনুয়ায়ী, কাউন্সিলর না হয়েও কলকাতা পুরসভার মেয়র হওয়া যাবে৷ তবে শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাউন্সিলর নির্বাচিত হতে হবে৷
কলকাতা পুরসভার সংশোধিত আইনকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছেন বিরোধী দলের এক কাউন্সিলর৷ মেয়র নির্বাচনও স্থগিতের আরজি জানিয়েছেন তিনি৷ শুক্রবার মামলাটির শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে৷ মেয়র নির্বাচনে স্থগিতাদেশের আরজি খারিজ করে দিয়েছে আদালত৷ তবে সংশোধিত পুর আইন নিয়ে শুনানি চলবে৷ মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর৷ সেক্ষেত্রে ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক নির্বাচনের পরেও ভাবী মেয়র ফিরহাদ হাকিমের ভাগ্য নির্ভর করবে হাই কোর্টের রায়ের উপরই৷
[ গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন? আইনজীবী মৃত্যুতে নয়া মোড়]
সর্বশেষ খবর
-
২২ বছর পর মুভ অন, জেলবন্দি ইমরানকে ভুলে কোটিপতিকে বিয়ে জেমিমার
-
ওয়েম্বলিতে একা ৯২ হাজার শ্রোতা টেনে ইতিহাস দিলজিতের, টেক্কা এড শিরান, টেলর সুইফ্টকেও
-
ঘাসফুলে গৃহযুদ্ধ! ‘কালীঘাট তৃণমূলে’র সংঘাতে নজিরবিহীন পরিস্থিতি ধুলিয়ান পুরসভায়
-
ভাঙা হাড়, নেই জল-খাবার! কীভাবে ইরানে আত্মগোপন মার্কিন পাইলটের? শোনালেন রুদ্ধশ্বাস অভিজ্ঞতা
-
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, অক্টোবরে আরও একদিন মিলবে বাড়তি ছুটি! জানেন কেন?