Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
'He is still in BJP', claims Mukul Roy's lawyer

‘মুকুল রায় বিজেপিতেই’, বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানিতে দাবি আইনজীবীর

আইনি পথে এই মন্তব্যের বিরোধিতা করা হবে বলেই দাবি বিজেপির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২১, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২১, ১৭:৩৪

options
link
‘মুকুল রায় বিজেপিতেই’, বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানিতে দাবি আইনজীবীর zoom
ফাইল ছবি

বুদ্ধদেব সেনগুপ্ত: মুকুল রায়ের (Mukul Roy) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদনের মামলার শুনানিতে আইনজীবীর সওয়াল ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। কারণ, মুকুল রায়ের আইনজীবীর দাবি, “মুকুল রায় বিজেপিতেই আছেন। তিনি তৃণমূলে যোগ দেননি।” শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে একথা বলেন তিনি। আইনি পথে এই মন্তব্যের বিরোধিতা করা হবে বলেই দাবি বিজেপির।

গত ২০১৭ সালের নভেম্বরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের (TMC) তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। কয়েকবছর পর তাঁর ছেলে শুভ্রাংশুও দলবদল করেন। ২০২০ সালে দলের হয়ে ভাল কাজ করার পুরস্কার হিসেবে বিজেপিতে (BJP) সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পান। একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জেতেন মুকুল রায়।

Advertisement

Mukul Roy

সাড়ে ৩ বছরের ব্যবধানে ফের পুরনো দলে ফেরেন তিনি। সপুত্র ঘাসফুল শিবিরে ফেরেন মুকুল রায়। ‘ঘরের ছেলে’কে স্বাগত জানান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুকুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Mukul Roy

[আরও পড়ুন: বড়দিনে কলকাতায় আরও দুই উৎসব, শুরু হচ্ছে বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব]

এরপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয় বিজেপি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে হাই কোর্টে মামলা করেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। জল গড়ায় সুপ্রিম কোর্টেও।

শুক্রবার বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি হয়। শুনানিতে ছিলেন না মুকুল রায়। তবে তাঁর আইনজীবী অদ্ভুত দাবি করেন। তিনি বলেন, “বিজেপি ছেড়ে তৃণমূলে কোনওদিন যোগই দেননি মুকুল রায়।” কেন মুকুল রায়ের আইনজীবী একথা বললেন, তা নিয়েই চলছে জোর আলোচনা।

[আরও পড়ুন: পরকীয়ার টান? ৫ বছরের ছেলেকে নিয়ে উধাও পিংলার গৃহবধূ, ঘনাচ্ছে রহস্য]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.