বাড়িতে যাঁরা পরিচারিকার কাজ করেন তাঁরাও ছ’মাস মাতৃত্বকালীন ছুটি পাবেন। তাও একেবারে বেতন সহ। অংসগঠিত ক্ষেত্রে মহিলা শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পান না। এবার তাদের নিয়েও চিন্তা ভাবনা শুরু করল স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘শ্রম দপ্তরের কাছে আমাদের আবেদন অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের জন্য চিন্তাভাবনা করুন।’’ দেশের শ্রম শক্তির মধ্যে ৬০ শতাংশ পুরুষ। ৪০ শতাংশ মহিলা। তবে আগামী এক দশকের মধ্যেই বদলাতে চলেছে সেই চিত্র। কার্যক্ষম জনসংখ্যার মধ্যে ৫০-৫০ জায়গায় আসছেন নারী-পুরুষ। গ্রামাঞ্চলে এই কর্মক্ষম নারীরা সিংহভাগই অসংগঠিত। কেউ মাঠে কাজ করেন। কেউ লোকের বাড়িতে।
স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন, ”বাড়িতে যাঁরা কাজ করেন তাদেরকে কোনওদিন মাতৃত্বকালীন ছুটির কথা বলেছেন? এখানে যাঁরা চিকিৎসক তাদের প্রত্যেকের বাড়িতে পরিচারিকা রয়েছেন। শহরের সিংহভাগ বাড়িতে পরিচারিকা রয়েছে। তারা যদি সন্তান হওয়ার পর কাজই করেন সন্তানকে মাতৃদুগ্ধ খাওয়াবেন কখন।”
আরও পড়ুন:
সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পান। কিন্তু যাঁরা লোকের বাড়িতে কাজ করেন? কিংবা ধানক্ষেতে? স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ”মাঠে যিনি কাজ করেন, একদিন যদি বাড়িতে বসে যান তাহলে সেই দিনের আয় নেই। কেন্দ্রীয় সরকারের ভিবি-জি-রামজি প্রকল্পে ১২৫ দিন কাজের জন্য দৈনিক ভাতা পান শ্রমিকরা। রাজ্য সরকার চেষ্টা করছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যও ছ’মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি চালু করতে।” বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে বিশ্ব স্তন পান সপ্তাহ পালন দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস, ডা. সেবন্তী গোস্বামী প্রমুখ। সেখানেই আলোচনা হয় মাতৃদুগ্ধর উপকারিতা নিয়ে। প্রথম ছ’মাস যা সন্তানকে খাওয়ানো অত্যন্ত জরুরী। অসংগঠিত ক্ষেত্রের নারীরা মা হলে কিভাবে ছুটি নিয়ে মাতৃদুগ্ধ খাওয়াবেন?
কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন, ”বাড়িতে যাঁরা কাজ করেন তাদেরকে কোনওদিন মাতৃত্বকালীন ছুটির কথা বলেছেন? এখানে যাঁরা চিকিৎসক তাদের প্রত্যেকের বাড়িতে পরিচারিকা রয়েছেন। শহরের সিংহভাগ বাড়িতে পরিচারিকা রয়েছে। তারা যদি সন্তান হওয়ার পর কাজই করেন সন্তানকে মাতৃদুগ্ধ খাওয়াবেন কখন।’’ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, মাতৃদুগ্ধ পৃথিবীর সবচেয়ে সেরা সেই খাবার যা কোনও প্যাকেটে আসে না। যার গুণাগুণ যাচাই করতে হয় না। সদ্যোজাতদের জন্য ঈশ্বরের দান সবচেয়ে সুষম খাবার এই মাতৃদুগ্ধ। অসংগঠিত ক্ষেত্রের নারীরাও যাতে নিজের সন্তানকে ‘ব্রেস্ট ফিড’ করাতে পারেন তা নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।
সর্বশেষ খবর
-
এক প্রবাদে বাঁধা উত্তর কলকাতার ৩ বনেদি পুজো, জানেন সেই অদ্ভুত কাহিনি?
-
৩ ঘণ্টায় দাগা হল দুই ক্ষেপণাস্ত্র! কিমের দাপটে থরহরিকম্প জাপান-দক্ষিণ কোরিয়া
-
‘ছোলা বিক্রি করতে এসেছ?’, ইংল্যান্ডে চুনকামের পর বাবরকে বেনজির আক্রমণ আক্রমের
-
পটাশপুরে কালীঘাট তৃণমূল নেতাকে পিটিয়ে খুন! পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের
-
১০০০০ মৃত্যু! হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কায় নেপালের মন্ত্রী, মুখ খুলল পুলিশ