অভিরূপ দাস: এখনও অত্যন্ত সংকটনজনক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রয়েছেন আইসিইউ-তেই। প্রয়োজনে তাঁকে ভেন্টিলেশন দেওয়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। উল্লেখ্য, শনিবার গভীর রাতে তীব্র পেটে ব্যথা ও বমি নিয়ে বেসকারি হাসপাতালে ভর্তি হন বিজেপি সাংসদ।
বুধবার বেসরকারি হাসপাতালা থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও সংকটজনক। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ভুগছেন তিনি। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসার জন্য একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।
শনিবার হঠাৎ বমি ও ভীষণ পেটে ব্যথা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওই অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ।
কী হয়েছে তাঁর?
চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পেটে তীব্র যন্ত্রণা। পেটের উপর থেকে শুরু হওয়া এই যন্ত্রণা ক্রমশ গোটা পেট-সহ পিঠের শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ছিল। বমি ও সেই ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উল্লেখ্য, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের মূল কাজ হল পাচক রস বা এনজাইম তৈরি করা। এই পাচক রস আমাদের খাবার হজম করতে সাহায্য করে। এ ছাড়াও অগ্ন্যাশয় ইনসুলিন বা রক্তের শর্করা নিয়ন্ত্রণকারী হরমোনও তৈরি করে। সাধারণত পাচক রস বা এনজাইমস তৈরি হওয়ার পরে তা অগ্ন্যাাশয়ে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অন্ত্রে পৌঁছনোর পরেই সেগুলি সক্রিয় হয়ে খাবার হজমে সাহায্য করে। কিন্তু কোনও কারণে যদি অগ্ন্যাশয়ে থাকা অবস্থাতেই এনজাইমগুলি সক্রিয় হয়ে ওঠে, তখন তা প্যানক্রিয়াস গ্ল্যান্ডকেই হজম করতে শুরু করে। এমনটাই হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
