ক্ষীরোদ ভট্টাচার্য: পাঁচদিন পেরিয়ে গিয়েছে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগের চেয়ে ভালই আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। তবে বুধবার রাতেও তাঁর রক্ত পরীক্ষা করা হয়। করা হয়েছে এক্স রে-ও।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে। ফলে তাঁর ফুসফুসে কোনও সংক্রমণ হয়েছে কি না তা দেখতে রুটিনমাফিক রক্ত পরীক্ষা ও এক্স রে করা হয়েছে। রক্ত পরীক্ষার রিপোর্ট আজ অর্থাৎ বুধবার হাতে পাবেন চিকিৎসকরা। তারপর চিকিৎসা পদ্ধতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
[আরও পড়ুন: ‘সুবিচারের স্বার্থে’ জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা চলবে, মুসলিম পক্ষের আবেদন খারিজ হাই কোর্টে]
গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের এক বেসকরকারি হাসপাতালে ভরতি হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Buddhadeb Bhattacharjee)। তারপর থেকেই মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে অনেকটাই উন্নতি ঘটেছে তাঁর শারীরিক অবস্থার। সূত্রের খবর, বুধবার সকালে তাঁর দীর্ঘদিনের সহকারী, কার্যত পরিবারের একজন হয়ে ওঠা মানুষটির সঙ্গে কথাবার্তা বলেছেন। গল্প করেছেন। চোখে ভাল দেখতে পান না। তাই তাঁকে খবরের কাগজ পড়ে শোনাতেও বলেছেন। রাতের দিকে নিয়ম মেনেই তাঁর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
[আরও পড়ুন: ধনঞ্জয় কাণ্ড টেনে নাম না করে অসুস্থ বুদ্ধকে খোঁচা, বিতর্কে কবীর সুমন]
সর্বশেষ খবর
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!