সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে প্রতীক্ষার অবসান। মহাসপ্তমীর সকালে মঙ্গলদীপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৭’-র সেরা ৫ পুজোর নাম ঘোষণা হতেই খুশির জোয়ার বিজয়ী পুজোকমিটিগুলিতে। তার সঙ্গে সেরা প্রতিমা ও সেরা আইডিয়া’র পুজোর নামও ঘোষণা হল। মহালয়া থেকেই সেরা পুজোর লড়াই, প্রায় ৪০০-রও বেশি পুজোমণ্ডপ ঘুরে শেষপর্যন্ত বিচারকরা বেছে নিলেন শহরের সেরা ৫ পুজোকে। সেরা ৫ পুজোগুলি হল দমদম পার্ক ভারত চক্র, দমদম তরুণ দল, চেতলা অগ্রণী, বেহালা নূতন দল ও নিউ আলিপুর সুরুচি সংঘ। সেরা প্রতিমার শিরোপা পেয়েছে অজেয় সংহতি এবং সেরা আইডিয়ার পুরস্কার ছিনিয়ে নিয়েছে ৯৫ পল্লি অ্যাসোসিয়েশন।
উত্তর এবার দক্ষিণকে ভালই টক্কর দিয়েছে। ভাবনা ও রূপায়ণে তাক লাগিয়ে দিয়েছে উত্তরের দমদম পার্ক ভারত চক্র, দমদম তরুণ দল। ভারত চক্রর থিম ছিল এবার ‘শক্তিরূপেণ সংস্থিতা’। শিল্পী সঞ্জীব সাহার সৃজনে অসাধারণভাবে সেজে উঠেছিল মণ্ডপ। দমদম তরুণ দলের এবারের ভাবনা ছিল ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। ভাবনা ও সৃজনে শিল্পী অনির্বাণ দাস।


উত্তর যদি ভাবনায় টক্কর দেয় তাহলে দক্ষিণেরও এবার পাল্লা ভারী ছিল বলা যায়। চেতলা অগ্রণীর এবছরের থিম ছিল ‘অন্তহীন’। শিল্পী ভবতোষ সুতারের সৃজনে মেহগনি কাঠের তৈরি প্রতিমা এবার ভূয়সী প্রশংসা পেয়েছে। বেহালা নূতন দলের ভাবনায় এবার মহিলাদের অন্তরমহল ফুটে উঠেছিল। ভাবনা ও সৃজনে ছিলেন শিল্পী যোগেন চৌধুরি ও প্রদীপ দাস। সুরুচি সংঘের এবারের ভাবনা ছিল ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’। সৃজনে শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়।



অজেয় সংহতির ঠাকুর এবার সেরা প্রতিমার শিরোপা পেয়েছে। শিল্পী সুশান্ত পালের ভাবনায় ৯৫ পল্লি অ্যাসোসিয়েশনের থিম ‘অধরা’ এবছর সেরা আইডিয়ার পুরস্কার ছিনিয়ে নিয়েছে।
সর্বশেষ খবর
-
গেরুয়া শিবিরে নাম লেখালেন মানসী, কোন দায়িত্ব পেলেন অভিনেত্রী?
-
অতীত থেকে শিক্ষা, হিমাচলে বিপর্যয় মোকাবিলায় বিশেষ প্রস্তুতি, প্রশিক্ষণে আধিকারিকরাও!
-
টানা ১৪ ঘণ্টা দৌড়, ১০০ কিলোমিটার রানআপে বল, বিশ্বরেকর্ড ইংরেজ পেসারের
-
উষ্ণতম আগস্ট! ভরা বর্ষাতেও চুরমার ১২৫ বছরের রেকর্ড, উষ্ণায়নই ‘ভিলেন’?
-
১০ বছর বয়স ভাঁড়ানো ক্রিকেটারের গায়েও উঠেছে জার্সি, কোথায় ছিল বঙ্গক্রিকেটে ‘ভেরিফিকেশন সেল’?