Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Topsia fire accident

তপসিয়া অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, বুধ সকালেই রিপোর্ট পেশের নির্দেশ

মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ২৩:২৩

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ২৩:২৩

options
link
তপসিয়া অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, বুধ সকালেই রিপোর্ট পেশের নির্দেশ zoom
প্রতীকী চিত্র।

তপসিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করল রাজ্য সরকার। সব কিছু খতিয়ে দেখে আগামিকাল বুধবার রিপোর্ট পেশ করবে সেই কমিটি।

অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে বলা হয়েছে, এমএসএমই বিভাগের এসিএস, দমকল ও জরুরি পরিষেবা বিভাগের এসিএস, কলকাতার পুলিশ কমিশনার ও কলকাতার পুর কমিশনারকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।  সব কিছু খতিয়ে দেখে বুধবার সকাল ১১টার মধ্যে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
তদন্ত কমিটি গঠনের বিজ্ঞপ্তি।

মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের চারতলা একটি বিল্ডিংয়ের দোতলায় এই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার চারপাশ একেবারে ঢেকে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। এ দিকে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, সেই সময় ওই ঘরে থাকা প্রত্যেকই আটকে পড়েন।

প্রাণে বাঁচতে সবাই বাথরুমে লুকিয়ে পড়েন। কিন্তু সেখানেও কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতির তৈরি হয়। যদিও দমকল আধিকারিকরা দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। এবার গঠন করা হল উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সেই কমিটি আগামিকাল বুধবার রিপোর্ট পেশ করবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.