Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Social media

ভোট বিপর্যয়ে খোলনলচে বদল তৃণমূলের সোশাল মিডিয়া টিমের, গড়া হল ৬ জনের কোর কমিটি

২০২৯ সালের লোকসভা ভোটকে সামনে রেখে ঢালাও সাজানোর পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোর কমিটির নেতৃত্বে কারা?

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ২১:৩৫

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ২১:৩৫

options
link
ভোট বিপর্যয়ে খোলনলচে বদল তৃণমূলের সোশাল মিডিয়া টিমের, গড়া হল ৬ জনের কোর কমিটি zoom
তৃণমূলের সোশাল মিডিয়া টিমের খোলনলচে বদল। মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বৈঠকে মমতা, অভিষেক। নিজস্ব ছবি

ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। মাত্র ৮০ আসন পেয়ে বিরোধী আসনে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পরবর্তী পদক্ষেপ স্থির করতে দলের অন্দরে ইতিমধ্যে আলাপ-আলোচনা চলছে। সূত্রের খবর, হারের পর্যালোচনা করতে চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন। তবে তার আগে মঙ্গলবার, তৃণমূলের সোশাল মিডিয়া টিমে বড়সড় রদবদল করা হল। রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীকে মাথায় রেখে তৈরি হল ৬ জনের কোর কমিটি। পরাজয়ের গ্লানি ভুলে ২০২৯-এর লোকসভা ভোটকে সামনে রেখে নতুন উদ্যমে কাজ শুরুর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটের বাড়িতে সোশাল মিডিয়া টিম নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি

নেত্রী পরামর্শ দেন, যা হয়েছে, সেই পরাজয়ের গ্লানি সব ভুলে নতুন করে সংগঠন সাজানোর কাজ শুরু করতে হবে। দরকারে নতুন করে টিম বাড়িয়ে অথবা কমিয়ে যা প্রয়োজন, যাতে ভালো হয়, তেমন পদক্ষেপ নিতে হবে। আর এই সমস্ত কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে দুই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীর উপর। লক্ষ্য আগামী ২০২৯-এর লোকসভা ভোট। তা মাথায় রেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দুজনকে।

মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের সোশাল মিডিয়া টিম নিয়ে বৈঠক করেন দলনেত্রী, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার ডাকে কালীঘাটে বাড়িতে হাজির হয়েছিলেন দলের সোশাল মিডিয়ার সদস্যরা। সেখানে নেত্রী পরামর্শ দেন, যা হয়েছে, সেই পরাজয়ের গ্লানি সব ভুলে নতুন করে সংগঠন সাজানোর কাজ শুরু করতে হবে। দরকারে নতুন করে টিম বাড়িয়ে অথবা কমিয়ে যা প্রয়োজন, যাতে ভালো হয়, তেমন পদক্ষেপ নিতে হবে। আর এই সমস্ত কাজের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে দুই যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও উপাসনা চৌধুরীর উপর। লক্ষ্য আগামী ২০২৯-এর লোকসভা ভোট। তা মাথায় রেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দুজনকে। এনিয়ে ফেসবুকে পোস্ট করেছেন উপাসনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মমতা ও অভিষেকের বার্তা, সোশাল মিডিয়ায় আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই টিম আরও বড় আকারে সাজিয়ে নতুন লড়াইয়ে নামতে হবে। সূত্রের খবর, ছাব্বিশের ভোটে দলের এমন ভরাডুবি আসলে হার নয়, ভোট লুট হয়েছে বলে যুব নেতৃত্বকে বুঝিয়েছেন মমতা, অভিষেক। এও বলা হয়েছে, বিজেপি যদি কোথাও কোনওভাবে জনস্বার্থ বিরোধী কোনও পদক্ষেপ করে বা কোনও কাজ করে, তাহলে তার বিরোধিতায় সোশাল মিডিয়ায় প্রচার জোরদার করতে হবে। সর্বক্ষণ সক্রিয় থাকতে হবে, ভয় পেয়ে পিছিয়ে যাওয়া চলবে না। দল সর্বদা পাশে রয়েছে বলেও আশ্বাস দেন দলনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.