সাতসকালে ইকোপার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা (Newtown Accident)। মৃত্যু হল এক স্কুটি চালকের। ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে রাস্তায় পড়ে এক স্কুটি চালক। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছুটির দিনে ইকো পার্কের সামনে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ত্রিদিপ চৌধুরী। তিনি বাগুইআটি এলাকার বাসিন্দা। রবিবার সকালে বিশ্ববাংলা গেটের দিক থেকে স্কুটি করে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিলেন। ইকোপার্ক এক নাম্বার গেট ও দু নাম্বার গেটের মাঝে দ্রুত গতিতে ছুটতে থাকা স্কুটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তাতেই পাল্টি খেয়ে রাস্তায় ছিটকে পড়েন যুবক। তাঁর মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ। মাথায় ও বুকে আঘাত লাগে। রক্তে ভেসে যায় এলাকা।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ সূত্রে খবর, যুবক দ্রুত গতিতে স্কুটি চালাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রেলিংয়ে ছিটকে পরে। তাতেই মৃত্যু। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?