স্টাফ রিপোর্টার: আট রকমের রক্ত পরীক্ষা, জোড়া সিটি স্ক্যানের রিপোর্ট এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে স্থিতিশীল। তাঁকে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই।
এদিকে, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) হাসপাতালে কী কী পরীক্ষা হয়েছে, তা সোমবার আদালতে জমা দিয়েছে ইডি। ব্যাঙ্কশাল আদালত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ দিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এর পরই মন্ত্রীর পরিবারের পছন্দমতো বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে জ্যোতিপ্রিয়র কী কী শারীরিক পরীক্ষা হয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট সোমবার ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি।
[আরও পড়ুন: পুজোর রেশ কাটতে না কাটতেই শুরু আগামী বছরের প্রস্তুতি, কার হাতে সাজবে কোন মণ্ডপ?]
এদিন হাসপাতালের মেডিক্য়াল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজনও নেই তাঁর। অর্থাৎ ইডি এবার রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া ‘বালু’কে নিজেদের হেফাজতে নেবে কি না, তারই অপেক্ষা। কেন্দ্রীয় এজেন্সির সিদ্ধান্তের দিকে তাকিয়ে রাজনৈতিক মহলও।
এদিকে, সোমবার কম্যান্ড হাসপাতাল দ্বিতীয় বার ব্যাঙ্কশাল কোর্টের দ্বারস্থ হয়েছিল। জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে না চেয়ে আদালতের নির্দেশ ফের বদলের আবেদন করা হয়েছিল কম্যান্ড হাসপাতালের তরফে। তবে তাদের সেই আর্জি এদিন খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয়, প্রয়োজনে কম্য়ান্ড হাসপাতালেই চিকিৎসা হবে মন্ত্রীর।
[আরও পড়ুন: একেই বলে পাগলামি! ‘মহৎ’ উদ্দেশ্যে সাইকেলে ২৮১ কিলোমিটার পাড়ি তিন মোহনবাগানির]
সর্বশেষ খবর
-
ডন ৩’ বিতর্ক পেরিয়ে ‘প্রলয়’-এ মন! মাস্কে মুখ ঢেকে হনসল মেহতার অফিসে রণবীর
-
বারাণসীতে গঙ্গাবক্ষে মদ-মাংসের মোচ্ছব! তুঙ্গে বিতর্ক, ৫ জনকে গ্রেপ্তার করল যোগীর পুলিশ
-
আর ম্যাচের একদিন আগে আমেরিকায় প্রবেশ নয়! ইরানের উপর বিধিনিষেধ বদল ট্রাম্প প্রশাসনের
-
নেটফ্লিক্সের শো থেকে ২০ কোটি উপার্জন সময় রায়নার! বিস্মিত নেটিজেনরা
-
এবার বিপাকে অতীন ঘোষ, জমি-বাড়ি হাতানোর অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে মামলা!