নব্যেন্দু হাজরা: হাজারও নজরদারি সত্ত্বেও কালীপুজোর রাতে শহর ও শহরতলিতে দাপট দেখিয়েছে শব্দবাজি। আতঙ্কে কলকাতা মেট্রোয় উঠে পড়েছিল একটি পথকুকুর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। এবার মেট্রোর তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ঠিক কী ঘটেছিল ওই রাতে।
View this post on Instagram
মঙ্গলবার রাতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে। জানায়, কালীপুজোর রাতে শব্দের ভয়ে অনেক পথকুকুরই আশ্রয় নিয়েছিল একাধিক মেট্রো স্টেশনে। তাদের ও তাদের জন্য যাতে যাত্রীদের সমস্যা না হয় তা দেখা হয়েছে। একটি কোনওভাবে মেট্রোয় উঠে পড়ে। কুকুরটিকে আধিকারিকরা বের করে নিয়ে যান। পাশাপাশি মেট্রোর তরফে নিশ্চিত করা হয়ছে কোনও প্রাণীরই ক্ষতি না করেই প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রেও তাই হয়েছে।
প্রসঙ্গত, কুকুরেরা যে শব্দে ভয় পায়, তা কারও অজানা নয়। তাই উৎসবের দিনগুলিতে দূষণের পাশাপাশি ওদের কথা ভেবেও বাজি না পোড়ানোর কথা বলা হয় বারবার। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কালীপুজো উপলক্ষে অন্যান্যদিনের তুলনায় গত সোমবার রাতে বেশি সময় পর্যন্ত চালানো হয় মেট্রো। তবে মোটের উপর ফাঁকাই ছিল। জানা যায়, বাঁশদ্রোণীতে মেট্রোর ভিতরে ঘুরতে দেখা যায় এক পথকুকুর। কিছুক্ষণ কামরার ভিতর ছোটাছুটি করতে থাকে সে। তারপর যাত্রীদের পায়ের কাছে বসে পড়ে।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?