Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
WB HS Result 2023

HS Result 2023: ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালে উচ্চমাধ্যমিকের ফলাফল, কীভাবে জানবেন? জেনে রাখুন খুঁটিনাটি

বুধবার দুপুরে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ১২:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০২৩, ১২:৩৬

options
link
HS Result 2023: ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালে উচ্চমাধ্যমিকের ফলাফল, কীভাবে জানবেন? জেনে রাখুন খুঁটিনাটি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চমাধ্যমিক মানে জীবন গড়ার সোপান। যা ঠিক করে দেয় পড়ুয়াদের ভবিষ্যৎ। বুধবারই সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ (West Bengal HS Result 2023) করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে অনলাইনে জানা যাবে ফলাফল। এরই পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (WB Higher Secondary Result 2023) এবার সরাসরি জানা যাবে ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটালেও। জেনে নিন পদ্ধতি।

www.sangbadpratidin.in ওয়েবসাইটে ঢুকলেই উচ্চমাধ্যমিক ফলাফল (Higher Secondary Result 2023) সংক্রান্ত একটি পপ আপ আপনার নজরে পড়বে। তাতে ক্লিক করুন। তারপর https://wbhsresults.sangbadpratidin.in ক্লিক করে নির্দিষ্ট জায়গায় ছাত্র বা ছাত্রীর রোল নম্বর টাইপ করলেই কেল্লাফতে। জানা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল।

Advertisement

[আরও পড়ুন: মেয়ের মন বোঝে শুধু মা, বয়ঃসন্ধিকালে তাঁর কাছেই থাকবে সন্তান, পর্যবেক্ষণ আদালতের]

বুধবার সকালের সংবাদ প্রতিদিন সংবাদপত্রেও একটি কিউ আর কোড থাকবে। সেখানে স্ক্যান করেও https://wbhsresults.sangbadpratidin.in ওয়েবসাইটের লিঙ্কে ঢুকতে পারেন। তারপর একইভাবে ছাত্র বা ছাত্রীর রোল নম্বর টাইপ করলে জানা যাবে ফলাফল। মনে রাখবেন, বেলা সাড়ে ১২টার পর থেকেই কিন্তু অনলাইনে ফলাফল জানা যাবে।

[আরও পড়ুন: তরুণীর মৃত্যুর পর ফের মর্মান্তিক পরিণতি! বেঙ্গালুরুতে বৃষ্টির জমা জলে প্রাণ গেল যুবকের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.