Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
HS Result 2026

মাধ্যমিকের পরই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ ঘোষণা শিক্ষা পর্ষদের

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ২৭ ফেব্রুয়ারি, আড়াই মাসের মধ্যেই বেরচ্ছে ফলাফল।

পৌষালী কুণ্ডু
পৌষালী কুণ্ডু

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৫:৪৮

link
পৌষালী কুণ্ডু
পৌষালী কুণ্ডু

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৫:৪৮

options
link
মাধ্যমিকের পরই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল, দিনক্ষণ ঘোষণা শিক্ষা পর্ষদের zoom
Advertisement

ভোটপর্ব মিটলেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। আগামী ৪ মে রাজ্যে বিধানসভা ভোটের গণনা। ওই সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আর তারপরই এবছরের মাধ্যমিকের রেজাল্ট আউট, পরের সপ্তাহেই ফলপ্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Result 2026)। বুধবার দিনক্ষণ জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠক হবে। তারপর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট স্কুলগুলিতে গিয়েও রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। সেখান থেকেই মার্কশিট হাতে পাবে।

ফলপ্রকাশের বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ তারিখ। আগামী ১৪ মে ফল প্রকাশিত হবে। সেই হিসেবে ৭৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পার্থ কর্মকার বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী ১৪ তারিখ সকাল সাড়ে ১০ টা নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করা হবে। সেখান থেকে মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর মার্কশিট পাঠানো হবে স্কুলগুলিতে। সেখান থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও এবছর বিধানসভা ভোটের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (HS Result 2026) নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, প্রথমত এসআইআরের কারণে শিক্ষকদের একটা বড় অংশকে কাজে লাগানো হয়। তারপর ভোটের ডিউটিতে তাঁদের নিয়োগ করা হয়। ফলে শিক্ষকরা সময়মতো পরীক্ষার খাতা দেখে জমা দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শিক্ষকরা কিছুটা চাপ নিয়েই সময়ের মধ্যে খাতা দেখে জমা দিয়েছেন। তার জেরেই সময়ের মধ্যে ফলপ্রকাশ করা সম্ভব হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.