সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ও মেয়েকে ছুরি দিয়ে কোপাল স্বামী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বরানগরের ফকির ঘোষ লেন এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম বিকাশ কাপুর (৩৮)। ছুরির আঘাতে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী রেশমি কাপুরের। হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে পূজা। স্ত্রীর পাল্টা আক্রমণে জখম বিকাশও হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে পুলিশ।
এদিন সকালে বিকাশের মেয়ে পূজার চিৎকারে ছুটে আসেন আশেপাশে লোকজন। দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিনজনই। প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে সবাইকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে রেশমি ও পূজার শারীরিক অবস্থার অবনতি হলে দু’জনকেই আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকরা রেশমি কাপুরকে মৃত বলে ঘোষণা করেন। মেয়ে পূজার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিকাশ কাপুরকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালেই রাখা হয়েছে বলে জানা গিয়েছে। পারিবারিক বিবাদ না অর্থাভাব, কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের