Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
ICC World Cup 2023

ICC World Cup 2023: ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, দর্শকদের জন্য চলবে বাড়তি ট্রেন

জেনে নিন সময়সূচি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১১:১৫

options
link
ICC World Cup 2023: ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, দর্শকদের জন্য চলবে বাড়তি ট্রেন zoom

সুব্রত বিশ্বাস: ক্রিকেট বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচিতে একাধিক ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। মঙ্গলবার দুপুর ২টোয় ক্রিকেটের ‘নন্দনকাননে’ মুখোমুখি খেলতে নামছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh-Pakistan)। বাবর আজম বনাম শাকিব-আল-হাসানদের জমজমাট লড়াই দেখতে মাঠে ভিড় জমাতে চলেছেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বসবাসকারী বাংলাদেশিরা তো বটেই, বিশ্বকাপে নিজের দেশের লড়াই দেখতে কলকাতায় ছুটে এসেছেন দু দেশের সমর্থকদের একাংশ। ম্যাচ শেষে তাঁদের সকলের সুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার রাতে প্রিন্সেপঘাট, বিবাদী বাগ থেকে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

[আরও পড়ুন: জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন বাবা, কন্যাশ্রীর টাকা নিয়ে মুম্বই পালাল ৩ বোন]

পূর্ব রেলের শিয়ালদহ (Sealdah) শাখার তরফে দুটি ইএমইউ স্পেশাল চালানো হবে মঙ্গলবার রাতে। ইডেনে (Eden Garden) বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষ হতে হতে রাত সাড়ে ১০ টা বাজবে। সেই সময় মাথায় রেখে রাত ১০টা ৪৫ ও ১০টা ৫৫ নাগাদ দুটি ট্রেন দেওয়া হয়েছে –

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • বিবাদী বাগ-বারুইপুরগামী ট্রেনটি ছাড়বে রাত ১০টা ৪৫এ। এটি বারুইপুরে পৌঁছবে রাত ১১টা ৫০ নাগাদ। ইডেন থেকে বেরিয়ে এই ট্রেনে বাড়ি ফিরতে পারবেন দক্ষিণ শহরতলির বাসিন্দারা।
  • প্রিন্সেপঘাট – বারাসত ইএমইউ স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১০টা ৫৫ মিনিটে। বারাসত পৌঁছবে রাত ১২টা ১০ নাগাদ। ম্যাচ দেখে এই ট্রেনে বাড়ি ফিরতে পারবেন উত্তর শহরতলির বাসিন্দারা।

দুটি ট্রেনই দাঁড়াবে প্রতিটি স্টেশনে। ফলে দর্শকরা নিজেদের বাড়ির নিকটবর্তী স্টেশনে নেমে যেতে পারবেন। সোমবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে দুটি বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে। এছাড়া ম্যাচের জন্য রাতে চলবে বাড়তি মেট্রোও (Metro)। রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরমুখী একটি মেট্রো ছাড়বে। শেষ স্টেশনে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একই সময় আরেকটি মেট্রো এসপ্ল্যানেড থেকে রওনা দিয়ে কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। মেট্রো, লোকাল ট্রেন ও অতিরিক্ত বাস চলায় অনেকটা নিশ্চিন্তেই দর্শকরা বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন ইডেনে।

[আরও পড়ুন: করোনা রিপোর্টে সাইবার হানা! প্রায় ৮২ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য বিক্রি হচ্ছে অনলাইনে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.