Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Bikash Bhavan

‘ভুল নোটিফিকেশনের দায় আমরা কেন নেব?’, বিকাশ ভবনে বিক্ষোভ প্রমোশনাল ICDS পরীক্ষার্থীদের

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছেন চাকরীপ্রার্থীরা। বিকাশ ভবনের সামনে এক বিক্ষোভকারী বলেন, "বহু জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে এসেছেন। কেন আমাদের নিয়োগ আটকে রাখা হয়েছে জবাব দিতে হবে।"

ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৬:০১

link
ফারুক আলম
ফারুক আলম

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৬:০১

options
link
‘ভুল নোটিফিকেশনের দায় আমরা কেন নেব?’, বিকাশ ভবনে বিক্ষোভ প্রমোশনাল ICDS পরীক্ষার্থীদের zoom
বুধবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। নিজস্ব চিত্র
Advertisement

শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিক্ষোভ অঙ্গনওয়ারি কর্মীদের। সুপারভাইজার পদপ্রার্থী প্রমোশনাল পরীক্ষার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে দ্রুত নিয়োগের দাবিতে সরব হয়েছেন চাকরীপ্রার্থীরা। বিকাশ ভবনের সামনে এক বিক্ষোভকারী বলেন, “বহু জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে এসেছেন। কেন আমাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। ভুল নোটিফিকেশন কেন দেওয়া হয়েছিল অনেকবার এই প্রশ্ন করেছিলাম। এই ভুল নোটিফিকেশন দায় কেন আমরা নেব?”

চাকরিপ্রার্থীদের দাবি,২০২৫ সালের ২৪ জানুয়ারি হাই কোর্টের রায় অনুযায়ী প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য ১৭১৩টি শূন্যপদ নির্ধারিত হয়েছে। কিন্তু এখনও সেই রায় বলবৎ করা হয়নি। লিখিত পরীক্ষায় পাশ করা ১১৫২ জন সুপারভাইজার পদপ্রার্থী প্রমোশনাল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ তুলছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই নিয়োগের দাবি তুলেই আজ, বুধবার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। এক চাকরিপ্রার্থী মমতা প্রতিহার বলেন, “আজকে আমরা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে এসেছি। আগেও বারবার নিয়োগের দাবিতে এসেছি। কিন্তু উনারা বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। ভুল নোটিফিকেশন কেন দেওয়া হয়েছিল অনেকবার এই প্রশ্ন করেছিলাম। আমাদের বলা হয় তাহলে পরীক্ষা দিলেন কেন। আমরা কি সব দিক খতিয়ে তারপর পরীক্ষা দেব। এর দায় আমরা কেন নেব। দ্রুত নিয়োগ চাই। তাঁরা আরও জানিয়েছেন, অনেক চাকরিপ্রার্থীর বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। তাই এখনও পর্যাপ্ত শূন্যপদ ও যোগ্যতা থাকা সত্ত্বেও সুপারভাইজার ওই পদে নিযুক্ত করা না হয়, তাহলে তাঁরা চূড়ান্ত বঞ্চিত হবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.