Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Aroop Biswas

আদালতের নির্দেশ অমান্য! মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ, কোথায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী?

এই নিয়ে মেসি কাণ্ডে পর পর তিনবার হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৯:৪২

options
link
আদালতের নির্দেশ অমান্য! মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ, কোথায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? zoom
ফাইল ছবি

তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তা সত্ত্বেও পুলিশের তলব এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মেসি কাণ্ডে তাঁকে তৃতীয় নোটিস দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলেছিল পুলিশ। আজ বেলা ১২টায় সেই ডেডলাইন শেষ হয়েছে। কিন্তু বিকেল পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। এই নিয়ে মেসি কাণ্ডে পর পর তিনবার হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আজ হাজিরা না দিয়ে আদালতের নির্দেশ অমান্য করেন অরূপ।

মেসি কাণ্ডে কলকাতা হাই কোর্টে শর্তসাপেক্ষে রক্ষাকবচ পেয়েছেন অরূপ। তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে জানায় আদালত। গোটা ঘটনার জন্য প্রাক্তন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনাও শুনতে হয়েছে। এরপর মেসি কাণ্ডে শনিবার বেলা ১২ টায় অরূপকে তৃতীয় নোটিস দেয় বিধাননগর দক্ষিণ থানা। সেই নোটিস অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে। কিন্তু আজ বেলা ১২টায় সেই সময়সীমা শেষ হয়েছে। এই সময়ের মধ্যে হাজিরা দেননি অরূপ। তিনি কোথায় আছেন তা-ও জানা যাচ্ছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবিষয়ে মেসির ‘গোট’ ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত বলেন, “হাই কোর্ট বলার পরেও হাজিরা দিচ্ছেন না অরূপ বিশ্বাস। কেন তিনি হাজিরা দিচ্ছেন না সেটাই প্রশ্ন। রক্ষাকবচের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছি। উনি ভাবছেন হয়তো এভাবে বেঁচে যাবেন। জুঁই বিশ্বাসকেও যাতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তার জন্য আইনি পথে হাঁটছি।” এবিষয়ে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “মেসি কাণ্ডে চূড়ান্ত অরাজকতা হয়েছে। মাঠে উপস্থিত হয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মেসির সঙ্গে অসভ্যতা করেছেন। বাঙালি ফুটবল প্রেমীদের কাছে ওই দিনটা খুবই লজ্জাজনক ছিল। “

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.