সুব্রত বিশ্বাস: মুম্বই মেলের শৌচালয় থেকে সেনা জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য৷ মৃতদেহটি উদ্ধার করেছে রেল পুলিশ। মৃতের নাম জানা গিয়েছে, চসলুম তাং, বয়স ৩৫। চেন্নাই ২৭ স্পেশাল কোম্পানির জওয়ান তিনি।
[শহরের রেস্তরাঁয় ফের পচা মাংসের আতঙ্ক, অভিযোগ দায়ের মুচিপাড়া থানায়]
জানা গিয়েছে, সোমবার সকালে হাওড়ার বামুনগাছি কারশেডে ট্রেনটি সাফাই করছিলেন কর্মীরা৷ তখনই এস-১১ কামরার একটি শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ সন্দেহ হয় এক সাফাই কর্মীর৷ তিনিই খবর দেন রেল পুলিশে৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন রেল পুলিশ৷ দরজা ভেঙে দেখতে পায়, গলায় দড়ি দিয়ে ঝুলছে বছর পঁয়ত্রিশের এক যুবক। এরপরে ওই যুবকের পরিচয়পত্র দেখে তাঁকে সেনা বলে চিহ্নিত করা যায়৷
[বান্ধবীর সাহায্যে তরুণীকে গণধর্ষণ, অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী]
তদন্তে নেমেছে পুলিশ জানতে পেরেছে, অরুণাচলের লোহিত জেলার বাসিন্দা চসলুম তাং। মুম্বই থেকে হাওড়ায় এসেছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় ট্রেনটি হাওড়ায় যাত্রী নামিয়ে কারশেডে ফিরে যায়। তারপর সোমবার সাফাই কাজ শুরুর সময়ই প্রকাশ্যে আসে জওয়ানের মৃতদেহ৷ ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের পর পার্ক স্ট্রিটের পিস হাভেনে রাখা হয়েছে। কর্মস্থল ও বাড়িতে খবর দিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
হাঁটুতে চোট, অস্ত্রোপচার! কার্তিক আরিয়ানের মতো চোটে কতদিনে ফেরে হাঁটুর জোর?
-
কোচবিহারের ৬০৬টি তপশিলি অধ্যুষিত গ্রাম পাবে ১০০ কোটি, আদর্শ গ্রাম প্রকল্পে বিরাট বরাদ্দ কেন্দ্রের
-
ফলো-অন বাঁচানোর যুদ্ধে শ্রীলঙ্কার ‘বন্ধু’ বৃষ্টি, দ্বিতীয় টেস্টে ভারতের অ্যাডভান্টেজেও চিন্তা কোথায়?
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র নজরে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং