কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ইন্ডোগোর বিমান। দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা একটি চালকবিহীন গাড়ির। বিমানটির ক্ষতি হয়েছে। তবে কোনও যাত্রী বা স্টাফ কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। বিমানটির উড়ান বাতিল করা হয়েছে। কী করে দুর্ঘটনা ঘটল, গাড়িটি কোথা থেকে, কী করে এল তা নিয়ে ধোঁয়াশা। বিমানসংস্থাটি বিমানবন্দর কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কলকাতা থেকে গুয়াহাটি উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। ইন্ডিগোর ৬ই ৬৬৬৩ বিমানটি দাঁড়িয়েছিল বিমানবন্দরে। সব কিছু খতিয়ে দেখছিলেন স্টাফরা। সেই সময় আচমকা একটি চালকবিহীন গাড়ি ধাক্কা মারে বিমানটিতে। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। বিমানের কিছু ক্ষতি হয়েছে। বিমান সংস্থাটির পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয়েছে কর্তৃপক্ষকে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন:

বিমানটির উড়ান বাতিল করে প্রয়োজনীয় মেরামতির জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র মেলার পর তবেই সেটি ফের উড়বে বলে জানা গিয়েছে। তবে সংস্থার তরফে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি সংস্থাটি জানিয়েছে, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যোগাযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল?
-
‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা দিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুলের পড়ুয়ারা
-
নিত্যদিন ঝগড়া! স্ত্রীকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য আউশগ্রামে
-
ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অনুমোদনের পরেও মেলেনি আয়ুষ্মান কার্ড! পুরুলিয়ায় ‘জনতার দরবারে’ অসহায় স্বামী
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?