Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Park Street hotel case

বিদেশিনীদের নামে ভাড়া নেওয়া ঘরে হত Party! Park Street-এর হোটেল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

মিন্টো পার্কের অভিজাত হোটেলে পার্টির দিন সিসি ক্যামেরা খারাপ ছিল বলেই দাবি কর্তৃপক্ষের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২১, ১২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২১, ১২:২৭

options
link
বিদেশিনীদের নামে ভাড়া নেওয়া ঘরে হত Party! Park Street-এর হোটেল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য zoom

অর্ণব আইচ: করোনাবিধি লঙ্ঘন করে পার্কস্ট্রিটের (Park Street) অভিজাত হোটেলে পার্টি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। এই ঘটনায় এবার হোটেলের জেনারেল ম্যানেজার-সহ দশজনকে তলব করা হয়েছে। এদিকে, মিন্টো পার্কের অভিজাত হোটেলে পার্টির দিন সিসি ক্যামেরা খারাপ ছিল বলেই দাবি কর্তৃপক্ষের।

চলতি মাসেই উইকএন্ডে দেদার বক্স বাজিয়ে পার্টির আয়োজন হয় পার্কস্ট্রিটের অভিজাত হোটেলে। তা নজর এড়ায়নি পুলিশ। তড়িঘড়ি হোটেলে হানা দেন পুলিশকর্মীরা। পার্টির আয়োজকদের সঙ্গে একপ্রস্থ বচসা, ধস্তাধস্তিও হয়। তারপরই ঘটনাস্থল থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, একটি সংস্থা মহিলাদের নামে হোটেলের ঘর ভাড়া নিত। বিদেশিনীদের নামেও ঘরভাড়া নেওয়া হত। তারপর ওই ঘরগুলিতে দেদার ‘ফুর্তি’ চলত। পার্টিতে উচ্চস্বরে বক্সের ব্যবস্থার পাশাপাশি মদ্যপানও চলত। এমনকী গাঁজাও সেবন করত কেউ কেউ। অভিজাত হোটেলে তল্লাশি চালিয়ে আগেই সেই প্রমাণ পেয়েছে পুলিশ। বাজেয়াপ্তও করা হয়েছে মাদক। রাজ্যজুড়ে করোনাবিধি জারি থাকা সত্ত্বেও কীভাবে হোটেল কর্তৃপক্ষ তাতে সায় দিয়েছিল, তাই ভাবাচ্ছে পুলিশকে। এই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে জেনারেল ম্যানেজার-সহ ১০জনকে তলব করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলেই আশা তদন্তকারীদের।

Advertisement

[আরও পড়ুন: Corona Virus: করোনা কালে মনিবের আয় বন্ধ, কার্যত অনাহারে কলকাতায় মৃত্যু ৫ ঘোড়ার]

এদিকে, এই ঘটনার মাঝেই মিন্টো পার্কের (Minto Park) পাঁচতারা হোটেলে পার্টির ঘটনা সামনে আসে। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি বিভাগ গত ১০ জুলাই রাতে হোটেলে হানা দেয়। অভিযোগ, সেদিন আচমকাই হোটেলের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। আবগারি বিভাগের আধিকারিকদের কার্যত হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় ১০ জুলাই রাতের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিল আবগারি বিভাগ। তবে হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে ঘটনার দিন হোটেলের সিসি ক্যামেরা খারাপ ছিল। তাই কোনও ফুটেজ দেওয়া সম্ভব নয়। তবে হোটেল কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও আবহারি বিভাগ কিছুই জানায়নি।

[আরও পড়ুন: কলকাতায় ডাকাতির ছক JMB’র? লিংকম্যান রাহুলের কাছে এসে থেকেছিল বাংলাদেশের জঙ্গি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.