Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজ্য পুলিশের নয়া ডিজি হচ্ছেন বীরেন্দ্র, নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিৎ করপুরকায়স্থ

পঞ্চায়েত ভোট মিটতেই বড়সড় রদবদল রাজ্য পুলিশে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৮, ২০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৮, ২০:৫৮

options
link
রাজ্য পুলিশের নয়া ডিজি হচ্ছেন বীরেন্দ্র, নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিৎ করপুরকায়স্থ zoom
Advertisement

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত ভোট মিটতেই বড়সড় রদবদল রাজ্য পুলিশে। বর্তমান ডিজি সুরজিৎ করপুরকায়স্থর স্থলাভিষিক্ত হচ্ছেন আইপিএস বীরেন্দ্র। ডিজি সিকিউরিটি বীরেন্দ্র হচ্ছেন রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল। সুরজিৎবাবু পাচ্ছেন নতুন দায়িত্ব। রাজ্যের সিকিউরিটি অ্যাডভাইজার বা নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুলিশের ধাঁচে এই নয়া পদ তৈরি করা হয়েছে। আর প্রথমবার এই পদ অলংকৃত করবেন সুরজিৎবাবু। বীরেন্দ্র এবং সুরজিৎ করপুরকায়স্থ আগামী ১ জুন থেকে নতুন পদের দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে।

[অসুস্থ আরাবুল ইসলাম, জামিনের আবেদন শুনলেনই না বারুইপুর আদালতের বিচারক]

১৯৮৫ সালের আইপিএস ব্যাচ বীরেন্দ্রর। এতদিন ছিলেন ডিজি সিকিউরিটি পদে। এই জায়গায় এবার দায়িত্ব নিতে চলেছেন আরেক আইপিএস সিদ্ধিনাথ গুপ্তা। তবে রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রর আসীন হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হল সুরজিৎ করপুরকায়স্থর নয়া পদ। এর আগে পশ্চিমবঙ্গের পুলিশমহলে এমন পদ ছিল না। কিন্তু সূত্রের খবর, সুরজিৎ করপুরকায়স্থর অভিজ্ঞতাকে কাজে লাগাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। দিল্লি পুলিশেও এমন পদ রয়েছে। রাজ্যে বিভিন্ন জায়গায় সাম্প্রতিককালে অশান্তির ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ হয়নি পঞ্চায়েত ভোটও। সেই কথা মাথায় রেখেই এই পদ সৃষ্টি বলে সূত্রের খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[অস্ত্র মিছিল কাণ্ডে গ্রেপ্তার শীর্ষ নেতা, প্রতিবাদে পুরুলিয়া শহর অচল করল বজরং দল]

সুরজিৎ করপুরকায়স্থও ১৯৮৫ সালের আইপিএস ব্যাচ। একসময় রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ পদ আইজি আইনশৃঙ্খলার দায়িত্ব সামলেছেন। তারপর রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ডিজির পদে ছিলেন। এরপর কলকাতা পুলিশের কমিশনারের পদে ছিলেন। সেই পদে থেকেই অবসর নেন তিনি। কিন্তু রাজ্য ২ বছর মেয়াদ বাড়ায়। ২০১৬ সালের ৩১ মে রাজ্য পুলিশের ডিজির দায়িত্বভার গ্রহণ করেন সুরজিৎবাবু। এবার তাঁকে দেখা যাবে নতুন দায়িত্বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.