অর্ণব আইচ: সেনার পোশাকে কারা ঢুকেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? এ বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল পুলিশ। এবার রহস্যভেদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব করা হয়েছে। নোটিস দিয়ে ডাকা হয়েছে উপাচার্যকেও।
দিন কয়েক আগে সেনার পোশাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে একদল যুবক-যুবতী। তাঁরা নিজেদের একবার রাষ্ট্রসংঘের বিশ্ব শান্তিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী বলে দাবি করে, একবার নিজেদের দেশের প্রতিরক্ষামন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বাহিনী বলে দাবি করে। জানায় তারা নাকি যাদবপুরের র্যাগিং সংস্কৃতি শেষ করতে এসেছে। কড়া হাতে পরিস্থিতি সামলাবে বলেও দাবি করা হয়। পরবর্তীতে জানা যায়, স্রেফ দক্ষিণ ২৪ পরগনার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য তারা। এরপরই প্রশ্ন ওঠে, সেনা বাহিনীর সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও কীভাবে জলপাই রঙের পোশাক পড়ল তারা।
[আরও পড়ুন: ‘নীলকণ্ঠ নিবাসে’র আশ্রয়ে ছিলেন জ্বরে কাবু নেতাজি, সেই বাড়িতে পা রেখে আবেগাপ্লুত উত্তরসূরীরা]
ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। ওই ঘটনায় পুলিশ ভারতীয় সেনার নাম ও প্রতীকের অপব্যবহারের মামলা করেছে। কীভাবে ওই যুবক-যুবতীরা ক্যাম্পাসে ঢুকল, উদ্দেশ্যই বা কী ছিল, তা জানতেই উপাচার্য, রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে তলব বলে খবর।
[আরও পড়ুন: আইফেল টাওয়ার থেকে হাওড়া ব্রিজ, চাল ও আঠা দিয়ে সূক্ষ্ম কারিকুরিতে চমক রিষড়ার তপনের]
সর্বশেষ খবর
-
‘সুশান্তের কাছে গোপন তথ্য ছিল’, রিয়া ক্লিন চিট পাওয়ার পর ফের বিস্ফোরক বোন শ্বেতা
-
লাল-সন্ত্রাস অতীত, বন্দুক ফেলে র্যাম্প কাঁপাচ্ছেন প্রাক্তন মাওবাদীরা, ভিডিও ভাইরাল
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট