অর্ণব আইচ: সকালে ফেসবুকে আত্মপক্ষ সমর্থনে লম্বা পোস্ট, সন্ধেয় যাদবপুর থানায় পৌঁছলেন অরিত্র মজুমদার। মঙ্গলবার সন্ধে ৭ টা নাগাদ যাদবপুর থানায় যান ছাত্রমৃত্যুতে সন্দেহভাজন অরিত্র। এদিকে তৃতীয় বর্ষের ছাত্র রুদ্রকেও তলব করেছে পুলিশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট ১৩ জন। এদের মধ্যে অনেকেই প্রাক্তনী। তবে অন্যতম সন্দেহভাজন হিসেবে বারবার যার নাম উঠে আসছিল, সেই অরিত্র মজুমদার ওরফে আলু, ঘটনার পরদিন থেকে তাঁর কোনও খোঁজ মিলছিল না। ঘটনার ১৩ দিন পর মঙ্গলবার আত্মপ্রকাশ করেন ‘আলু’। দীর্ঘ ফেসবুক পোস্টে (Facebook post) নিজের অনুপস্থিতি নিয়ে বিশদে ব্যাখ্যা দেন তিনি। শেষে এও জানান, বাঁশদ্রোনিতে নিজের ফ্ল্যাটেই রয়েছেন, তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গোটা ঘটনার তদন্ত এবং যাদবপুর হস্টেল ও ক্যাম্পাস র্যাগিং-মুক্ত হোক, তা তিনিও চান। সঙ্গে বেশ কিছু নথিও প্রকাশ করেন তিনি।
[আরও পড়ুন: মদের আসরে যুবকের যৌনাঙ্গে কোপ ৪ প্রতিবেশীর! তুমুল চাঞ্চল্য রায়গঞ্জে]
এই ফেসবুক পোস্ট নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর কয়েকঘণ্টার মধ্যেই পুলিশি তলবে যাদবপুর থানার দ্বারস্থ হলেন অরিত্র মজুমদার। থানায় হাসিমুখেই দেখা গিয়েছে তাঁকে। তবে কোনও মন্তব্য করেননি। জানিয়েছেন, বেরিয়ে কথা হবে।
সর্বশেষ খবর
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!