সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত ফেলেই দেওয়া হয় মাছের আঁশ৷ কিন্তু এবার বোধহয় তা মহার্ঘ হয়ে উঠল৷ কেননা এই মাছের আঁশ থেকেই বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগালেন যাদবপুরের বিজ্ঞানীরা৷
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করে ফেলেছেন ‘বায়োডিগ্রেডেবল এনার্জি হারভেস্টর’৷ যেখানে মাছের আঁশ থেকেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব৷ মাছের আঁশে থাকে প্রচুর পরিমাণে কোলাজেন ফাইবার বা তন্তু থাকে৷ এই কোলাজেন তন্তুর বিশেষ গুণ আছে৷ বাহ্যিক চাপ প্রয়োগের ফলে তাতে ইলেকট্রিক চার্জ দেখা দেয়৷ এই ধর্মকে কাজে লাগিয়েই বায়ো-পিজোইলেকট্রিক ন্যানোজেনারেটর তৈরি করেছেন বিজ্ঞানীরা৷ এই ন্যানোজেনারেটরগুলি শারীরিক সঞ্চালনে যে মেকানিক্যাল শক্তি মেলে, তা থেকেই বিদ্যুৎ তৈরি করতে পারে৷ অর্থাৎ এই ধরনের ন্যানোজেনারেটারে যদি বারবার আঙুল ছোঁয়ানো যায়, তবে অন্তত ৫০টি ব্লু-এলইডি জ্বলতে পারে৷
নতুন এই আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব আনতে পারে বলে ধারনা বিজ্ঞানীদের৷ পেসমেকার বদলে দেওয়া থেকে শুরু করে আরও বহু মেডিক্যাল ডিভাইসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই আবিষ্কার৷
সর্বশেষ খবর
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা