Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন বসু

মেধাতালিকায় প্রথম দশে একজনই ছাত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৮, ১৪:২৪

options
link
প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম সাউথ পয়েন্টের অভিনন্দন বসু zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষার এক মাসের মধ্যেই প্রকাশ হল জয়েন্টের ফলাফল। এবার মেধা তালিকায় প্রথম দশে ৯ জনই ছাত্র। দশম স্থান অধিকার করেছেন এক ছাত্রী। এবার প্রথম হয়েছেন অভিনন্দন বসু। তিনি সাউথ পয়েন্টের ছাত্র। দ্বিতীয় স্থানে আছেন হরিয়ানা বিদ্যামন্দিরের ছাত্র দিদিব্য রায়। তৃতীয় স্থানে আছে অর্চিষ্মান সাহা। তিনি ডিপিএস রুবি পার্কের ছাত্র। দশম স্থানে ও মহিলাদের মধ্যে প্রথম আয়ুষি বিদ্যান্ত।

[  মল্লিকবাজারে বহুতলে আগুন, আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতবছরের থেকেও কম সময়ে হল এবারের ফলপ্রকাশ। এবার পরীক্ষার ৩১ দিনের মধ্যেই হল ফল জানতে পারলেন পড়ুয়ারা। এবার মোট নথিবদ্ধকারী পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ২৫ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে ১ লক্ষ ৫ হাজার ৯৭৪ জন পরীক্ষায় বসেন। ইঞ্জিনিয়ারিংয়ে সফল হয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৮১ জন। ফার্মেসিতে সফলের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৬৩০ জন। পরিসংখ্যান অনুযায়ী ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্যের হার বেড়েছে ৪.৬ শতাংশ। ফার্মেসিতে ৪.৪ শতাংশ বেড়েছে সাফল্যের হার। রাজ্য অনুযায়ী দেখলে পশ্চিমবঙ্গ থেকে ৬৪ শতাংশ পরীক্ষার্থী সফল হয়েছেন। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলে সফল পরীক্ষার্থী ৪৭ শতাংশ, সিবিএসসি থেকে ২৮ শতাংশ, বিহার বোর্ড থেকে ১৩ শতাংশ সফল। এছাড়া অন্যান্য বোর্ডের সফল পরীক্ষার্থীরাও আছেন।

[  ফের ক্যাপটিভ ব্রিডিং আলিপুর চিড়িয়াখানায়, নয়া অতিথির অপেক্ষা আধিকারিকদের ]

পরবর্তী জয়েন্টের দিনও আজ ঘোষণা করে দেওয়া হল। সম্ভাব্য তারিখ ২১ এপ্রিল ২০১৯, রবিবার। এ বছর কোনও প্রশ্ন বাতিল করা হয়নি। গতবছরও তা করা হয়েছিল। এছাড়া ফলের স্বচ্ছতার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।  এবার যাদের মনে হচ্ছে সঠিক ফলাফল হয়নি, সংশয় আছে, তাঁরা বোর্ডের অফিসে এসে ৫০০ টাকা ব্যাংক ড্রাফট জমা দিয়ে ক্যালকুলেশন সিট দেখতে পাবেন। গতবারের মতো এবারও মক কাউন্সেলিং হবে ৩৩টি সেন্টারে। তার দিন ধার্য হয়েছে ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.