গোবিন্দ রায়: সদ্যই প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা সরানো হয়েছে তাঁর এজলাস থেকে। তার চারদিন পর এজলাসে ফিরে বিস্ফোরক কথা বললেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, “গত বছর যখন শ্রম সংক্রান্ত মামলা শুনতাম, তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পূজা দিয়ে এসেছিল – মা, একে সরাও বলে। এখন মনে হয় ডিএ ও অন্যান্যরা কালীঘাটে গিয়ে পূজা দিয়েছে।”
হাজার জটিলতা, বিতর্কের মাঝে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত (Primary Teachers Recruitment) সমস্ত মামলা গত মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ওই মামলাগুলি এখন বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে বিচারাধীন। এর আগে স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগের মামলাও সরিয়ে দেওয়া হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। এবার প্রাথমিক মামলা সরার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে শিক্ষা সংক্রান্ত আর কোনও মামলা নেই।
[আরও পড়ুন: ঘোষিত রাজ্য বাজেটের দিনক্ষণ, অধিবেশনের আগেই প্রত্যাহার শুভেন্দুর সাসপেনশন]
তার পর শুক্রবার এজলাসে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই বলেন, ‘‘মনে হয় প্রাথমিকের জেলা স্কুল পরিদর্শক এবং অন্যান্যরা কালীঘাটে পুজো দিয়ে এসেছেন। গত বছর যখন শ্রম সংক্রান্ত মামলা আমি শুনতাম, তখনও অনেকে দক্ষিণেশ্বরে গিয়ে আমি সরানোর জন্য পুজো দিয়ে এসেছিলেন। বলেছিলেন, মা, এঁকে সরিয়ে দাও। এখন মনে হয় প্রাথমিকের মামলা থেকেও আমাকে সরানোর জন্য পুজো দিয়ে এসেছেন ওঁরা।’’
[আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের আড়াল করছে পুলিশই! রেশন দুর্নীতিতে CBI দাবিতে হাই কোর্টে ইডি]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের আগের রাতে ‘হেনস্তা’, তৃণমূলের মহুয়ার পাশে দাঁড়িয়ে বিতর্কে সিপিএমের মহিলা সংগঠন
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে