গোবিন্দ রায়: ব্রিজ কোর্স শেষ না করে কীভাবে চাকরি? প্রাথমিক শিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৮ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
২০১৪ সালের টেট উত্তীর্ণরা ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পান। মামলাকারীর আইনজীবীর দাবি, যাঁরা চাকরি পেয়েছেন তাঁরা ব্রিজ কোর্স শেষ করেননি। বি ক্যাটেগরির বেতন পান। ব্রিজ কোর্স না শেষ হওয়া সত্ত্বেও কীভাবে চাকরি পান তাঁরা, সে প্রশ্ন করেন মামলাকারীর আইনজীবী। চাকরি থেকে তাঁদের বরখাস্ত করারও দাবি জানান মামলাকারীর আইনজীবী।
[আরও পড়ুন: লিভ ইন পার্টনারের ২ সন্তানকে সেতু থেকে ধাক্কা যুবকের! ঝুলন্ত অবস্থাতেই ১০০ ডায়াল কিশোরীর]
এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, “ব্রিজ কোর্স সম্পন্ন না করে কীভাবে চাকরি পাওয়া সম্ভব?” আগামী ১৮ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি। সোমবার রাজ্যের তরফে কিছু বলা হয়নি। পরবর্তী শুনানির দিন বক্তব্য পেশের সম্ভাবনা।
[আরও পড়ুন: Rohit Sharma: টি-টোয়েন্টি ফরম্যাটে অনীহা! কেন খেলছেন না বিরাট, রোহিত? জানালেন হিটম্যান]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!