গোবিন্দ রায়: লোকসভা ভোটের ফলাফলের দিন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি-তৃণমূলের সংঘর্ষে গ্রেপ্তার হন বিজেপি কর্মী সঞ্জয় বেরা। পরে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। সেই ঘটনায় আজ বুধবার সিবিআই তদন্তের দাবি করে, মৃতের পরিবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবি তুলেছে তাঁরা। তা শুনে মামলা করার অনুমতি দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার শুনানি হবে বুধবার দুপুর ২টোয়।
পুলিশি হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয় বেরাকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল মঙ্গলবার তার মৃত্যু হয়। তার পরেই এই মৃত্যু নিয়ে সবর হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, এই ঘটনার সিবিআই (CBI) বা বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত। পাশাপাশি, পুলিশকে ব্যবহার রাজ্যের প্রধান বিরোধীদলের নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি। তার পরেই এদিন হাই কোর্টে সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার।
[আরও পড়ুন: পর পর ডাকাতির পরও নেই হেলদোল, কলকাতার স্বর্ণ বিপণির সিসিটিভির আওতায় নেই দরজাই!]
আদালতে মৃত সঞ্জয়ের পরিবার দাবি করেছে, যে দিন তাঁকে গ্রেপ্তার করা হয় তখন তাঁর দেহে কোনও আঘাত ছিল না। কিন্তু পরের দিন যখন আদালতে পেশ করা হয় সেই সময় সঞ্জয়ের মাথায় ব্যান্ডেজ দেখা যায়। মৃত বিজেপি কর্মীর বাড়ির লোকের দাবি, ঘটনার সিবিআই তদন্ত হোক। পাশাপাশি দেহের ময়নাতদন্ত করা হোক কোনও কেন্দ্রীয় হাসপাতালে। বিষয়টি বিচারপতি সিংহের এজলাসে উঠলে তিনি মৃত বিজেপি কর্মী সঞ্জয়ের পরিবারকে মামলা দায়ের করার অনুমতি দেন। দুপুর ২টোয় বিচারপতি সিংহের এজলাসেই মামলাটির শুনানি রয়েছে।
[আরও পড়ুন: পরকীয়ার কাঁটা! সন্দেহের বশে স্ত্রী ও শাশুড়িকে কোপ মেরে ‘আত্মঘাতী’ স্বামী]
সর্বশেষ খবর
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?