ক্ষীরোদ ভট্টাচার্য: তিন মাস পর জেলে ফিরলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর ৯০ দিনেরও বেশি সময় তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রাক্তন খাদ্যমন্ত্রীর শরীরে একাধিক সমস্যা দেখা দিয়েছিল বলে খবর। দীর্ঘ চিকিৎসার পর শনিবার রাত আটটা নাগাদ তাঁকে প্রেসিডেন্সি জেলে ফেরানো হয়।
বারে বারে মাথা ঘোরা, মূর্ছা যাওয়া, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বনমন্ত্রী। এনিয়ে বিরোধীদের অভিযোগও ছিল বিস্তর। আচমকা শনিবার সন্ধে সাতটা নাগাদ ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায়। বস্তুত নিরাপত্তার চাদরের মধ্যেই কার্ডিওলজি বিভাগ থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। পহেলা বাইশ সেলেও ফিরে গেলেন খাদ্য দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত বনমন্ত্রী।
[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেপ্তার হওয়ার পরদিনই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী। এজলাসে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। এই অবস্থায় বনমন্ত্রীকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। ডি হেফাজতে যাওয়ার পরও তাঁর বেশকিছু সমস্যা দেখা যায়। সেই সময় থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নভেম্বরের শেষের দিকে আচমকাই রক্তচাপ কমে যাওয়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আইসিসিইউতে ভর্তি করতে হয়েছিল।
[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের