শুভঙ্কর বসু: যৌন হেনস্তা মামলায় গ্রেপ্তারি এড়াতে আদালতের দ্বারস্থ হলেন তিন বিজেপি নেতা। আগাম জামিন চেয়ে আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের আবেদনের দ্রুত শুনানির আরজি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন তাঁরা। বিজেপি নেতৃত্বের আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি। বুধ বা বৃহস্পতিবার তাঁদের আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে দলেরই এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। নাম জড়ায় প্রদীপ যোশী এবং জিষ্ণু বসুরও। থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই নেত্রী। চলছিল তদন্তও। সেই মামলায় তিন নেতার গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: আগামী বছর কোন তারিখে শুরু পুজো? জেনে নিন নির্ঘণ্ট]
প্রসঙ্গত, কয়েক বছর ধরেই বাংলার দায়িত্বে আছেন কৈলাস (Kailash Vijayvargiya )। লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির সাফল্যের পিছনে তাঁর কৃতিত্বও অস্বীকার করে না গেরুয়া নেতৃত্ব। কিন্তু লোকসভায় বাংলায় ১৮ আসন জয়ের পর থেকেই যেভাবে একের পর এক তৃণমূল নেতাকে তিনি দলে ঢুকিয়েছেন, তা নিয়ে বিজেপির অন্দরেই বহু প্রশ্ন ছিল। ভোটে খারাপ ফলাফল হওয়ার পর সেই প্রশ্ন আরও প্রবলভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। ভোটের ফলের পর প্রথম খড়্গটি কৈলাসের উপরই পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু তা আদপে হয়নি। বরং ব্যর্থতার পরও বাংলার পর্যবেক্ষকের পদে রয়েছেন তিনি। এর মাধঝেই পুরনো মামলা চর্চায় আসায় অস্বস্তিতে পড়েছেন তিনি।
[আরও পড়ুন: শ্রীভূমির বুর্জ খালিফায় লেজার শোয়ে বিমান চলাচলে সমস্যা, অভিযোগ জানালেন পাইলটরা]
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব