অর্ণব আইচ: মদ্যপানের প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে কুপিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ কড়েয়া থানা এলাকার বীরেশ গুহ স্ট্রিটে এই ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তির নাম ইকবাল সিং। তাঁর বয়স ৫২। রিংকু এবং তৌসিফ নামে দুই দুষ্কৃতী তাঁকে চপার দিয়ে কোপায়। রিভলভারের বাঁট দিয়েও মারা হয় ওই প্রৌঢ়কে। আক্রান্তকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও পরে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন প্রচুর রক্তক্ষরণের কারণে প্রৌঢ় এখন আশঙ্কাজনক।
[নিউটাউনের রাস্তায় গরু-ছাগলের ‘নো এন্ট্রি’, বিধানসভায় নয়া বিল]
কড়েয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। তবে মঙ্গলবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত দুই দুষ্কৃতী রাতে মদ্যপান করে গালিগালাজ করছিল। প্রতিবাদ করেছিলেন প্রৌঢ়। বাড়িতে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। মাটিতে পড়ে ছটফট করছিলেন প্রৌঢ়। তাঁকে খুন করার উদ্দেশ্যেই যে কোপানো হয়েছে তা নিয়ে সন্দেহ নেই পুলিশের। প্রকাশ্যে দুই দুষ্কৃতীর এমন তাণ্ডবে শিউরে উঠেছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত, এই এলাকায় দুষ্কৃতীদদের তাণ্ডব এই প্রথম নয়। আগেও এখানে বহু অপরাধ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় দুই দুষ্কৃতী দাপিয়ে বেড়ায়। কয়েকটি গাছ তারা সম্প্রতি নষ্ট করেছে। পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ করেছেন কেউ কেউ।
[রাজ্যে এবার থাবা বসাল ‘রবার আটা’, আতঙ্কে কালিম্পংয়ের বাসিন্দারা]
ঠিক কি কারণে নিরীহ একটি মানুষকে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে? এলাকার মানুষ জানিয়েছেন, রাতে ওই দুই দুষ্কৃতী বসে মদ্যপান করছিল। কিছুক্ষণ পরে তারা খেউড় শুরু করে। দুই দুষ্কৃতী আগে বেশ কয়েকটি অপরাধমূলক কাজ করেছে। ভয়ে কেউ প্রতিবাদ করেননি। কিন্তু ইকবাল সিং এগিয়ে যান। তিনি দুই দুষ্কৃতীকে সতর্ক করেন। ওই এলাকায় প্রকাশ্যে মদ্যপান ও অশ্রাব্য ভাষা প্রয়োগ করতে নিষেধ করেন। খেপে যায় তারা। প্রৌঢ় বাড়ি ফেরার পর তার উপর চড়াও হয় দুজন। চপার দিয়ে কোপানো হয়। বাড়ির অন্য সদস্যরা পৌঁছনোর আগে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা।
[বাংলাদেশে বৃদ্ধ সন্ন্যাসীকে কুপিয়ে খুন, আততায়ী অধরা]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন