নব্যেন্দু হাজরা: ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্ম। টেন্ডার ডেকেছে মেট্রো কর্তৃপক্ষ। প্রায় ১০ কোটি টাকা খরচে তৈরি করা হবে স্টেশনটি। তবে কবে কাজ শেষ হবে তা নিয়ে সংশয় রয়েছে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা থাকছেই।
পনেরো বছর আগে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়। তার মধ্যেই সোমবার পিলারে ফাটল দেখা যায়। আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম, লাইনও অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। কবে থেকে ফের কবি সুভাষ থেকে মেট্রো চলবে? এই প্রশ্নের উত্তর কালের গহ্বরে। কিন্তু কেন এইরকম হল?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে এলাকায় স্টেশন তৈরি হয়েছে, সেই এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল ছিলই। তাই ধীরে ধীরে বেড়েছে। মেট্রোর এক আধিকারিকের কথায়, “এই ধরনের ফাটল তো একদিনে হয়নি। কিন্তু বিষয়টির গুরুত্ব হয়তো সঠিক সময়ে আন্দাজ করতে পারেনি কর্তৃপক্ষ।” সূত্রে খবর, এই স্টেশনের হাল বদলাতে টেন্ডারও ডাকা হয়। পুজোর পর সেই কাজে হাত দেওয়া হবে বলে ঠিক হয়। কিন্তু তার আগেই বিপত্তি ঘটে। মেট্রোর দাবি, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল। এখন কত দিনে পরিষেবা স্বাভাবিক হবে এখন সেটাই দেখার।
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার