সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা তুলতে বা জমা দিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির খোঁজখবর নিতে শনিবারই পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী৷ শরৎ বোস রোড ও চৌরঙ্গির একাধিক এটিএম ও ব্যাঙ্ক ঘুরে দেখেন তিনি৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে৷ আর তারপরই মানুষের সুবিধার্থে জলের ব্যবস্থা করার নির্দেশ দেন৷ সেইমতো রবিবার বিভিন্ন ব্যাঙ্কের সামনে দেখা গেল পুরসভার জলসত্র৷
গোড়া থেকেই নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালো টাকার বিরোধিতা করলেও সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবেই তাঁর এই অবস্থান বলেও স্পষ্ট করেছেন৷ শনিবার অনেকের সঙ্গে কথা বলেন তিনি৷ খুচরো নিয়ে যেমন কেউ নালিশ করেন, তেমন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থতার কথাও বলেন অনেকে৷ তারপরই জলের ব্যবস্থা করা উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী৷ তাঁর নির্দেশে এদিন শহরের বিভিন্ন ব্যাঙ্কের সামনে দেখা যায় পুরসভার জলের ব্যবস্থা৷

রবিবারও ব্যাঙ্কগুলির সামনে দীর্ঘ লাইন৷ সোমবার ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কায় এবং আজ ছুটির দিন হওয়ায় সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই৷ ভোগান্তি সহ্য করেও নিদারুণ হয়ে লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে মানুষকে৷ আর তার মাঝে অন্তত গলা ভেজানোর মতো জল পেয়ে খুশি অনেকেই৷ এর আগে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ারও খবর পাওয়া গিয়েছিল৷ কিন্তু রবিবার এই ব্যবস্থার ফলে মানুষ যে দারুণভাবে উপকৃত হয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’
-
প্রাপ্তবয়স্ক ‘চ্যাট-কনটেন্ট’ থেকে দূরে, এবার কিশোর-কিশোরীদের জন্য চ্যাটজিপিটির নয়া চ্যাটবট!
-
দারিদ্র থেকে ক্ষমতার শীর্ষে, রাজীবের সঙ্গে প্রেম কীভাবে? সোনিয়াকে নিয়ে বিস্ফোরক বইপ্রকাশ নভেম্বরে