সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার শুরুতেই শহরের একাধিক রাস্তার কোথাও উঠে গিয়েছে পিচের আস্তরণ, তো কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত৷ যা ভোগান্তি বাড়াচ্ছে যাত্রীদের৷ বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনাও৷ এবার সেই রাস্তাগুলি চিহ্নিত করল কলকাতা ট্রাফিক পুলিশ৷ যানচলাচল স্বাভাবিক রাখতে ১৫০টি রাস্তা চিহ্নিত করা হয়েছে৷ লালবাজার ট্রাফিক গার্ডের পঁচিশজন প্রায় দু’সপ্তাহ ধরে বেহাল রাস্তার তালিকা তৈরি করেছেন৷ ওই তালিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভায়৷
বেহাল রাস্তার তালিকা হাতে পাওয়ার পরই কলকাতা পুলিশের সিপি, ডিসি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা ও কলকাতা পুরসভা কর্তৃপক্ষ একসঙ্গে একটি বৈঠক করে৷ কলকাতা ট্রাফিক সূত্রে খবর, ডায়মন্ড হারবার রোড, ইএম বাইপাস, আরজি কর হাসপাতাল লাগোয়া রাস্তাগুলিকেই মূলত বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ ওই বৈঠকেই খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
[পার্শ্ব শিক্ষকদের বেতন একলাফে অনেকখানি বাড়িয়ে চমক শিক্ষামন্ত্রীর]
দুর্ঘটনা রোধে ইতিমধ্যেই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়েছে রাজ্য৷ এরপরও বেশ কয়েকটি দুর্ঘটনার সাক্ষী হয়েছে শহরের রাস্তা৷ দুর্ঘটনার হার আরও কমাতে উদ্যোগী কলকাতা ট্রাফিক ও পুর কর্তৃপক্ষ৷ যে রাস্তাগুলি বেশি জনবহুল এবং অফিস টাইম বা অন্যান্য সময়ে যানচলাচলের সংখ্যা বেশি, সেখানে ডিভাইডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ এছাড়াও রাস্তার পাশে থাকা গাছে অনেক সময় সিগন্যাল দেখতে সমস্যা হয় গাড়িচালকদের৷ ওই সমস্যা কীভাবে মেটানো যায়, তা নিয়েও আলোচনা হয় বৈঠকে৷
[পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল ব়্যালি কৃষকদের, উদ্যোগ তৃণমূলের]
পুজো আসতে এখনও মাস তিনেক বাকি৷ তার আগেই রাস্তা তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে দাবি কলকাতা ট্রাফিকের৷ রাস্তা সংস্কারের সময় কিছু রাস্তার যান নিয়ন্ত্রণ করা হতে পারে৷ সেক্ষেত্রে আমজনতার সাহায্য চেয়েছেন পুর-কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়