Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬

কালীঘাট মন্দিরের ভোল পালটাতে বিশাল কর্মযজ্ঞ, কী কী হচ্ছে শক্তিপীঠে?

দক্ষিণেশ্বরের ধাঁচে সংস্কারপর্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ০৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ০৫:৪২

options
link
কালীঘাট মন্দিরের ভোল পালটাতে বিশাল কর্মযজ্ঞ, কী কী হচ্ছে শক্তিপীঠে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতীপীঠের অন্যতম। প্রতিদিন দেশ-দেশান্তর থেকে কয়েক হাজার দেশি, বিদেশি পর্যটক আসেন। তবে মন্দির এবং সংলগ্ন এলাকা অত্যন্ত ঘিঞ্জি এবং অপরিচ্ছন্ন হওয়ায় সমস্যায় পড়েন পূণ্যার্থীরা। কয়েক শতাব্দী প্রাচীন কালীঘাট মন্দির চত্বর নবরূপে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে। কালীঘাটকে যাতে আন্তর্জাতিক ক্ষেত্র হিসাবে তুলে ধরা হয় সেদিকে দেওয়া হয়েছে নজর। দক্ষিণেশ্বরের আদলে ডালা আর্কেড গড়া তোলা হবে।

[ছত্তিশগড়ে বিজেপি নেতার গোশালায় অনাহারে মারা গেল ২০০টি গরু!]

প্রায় দুশো বছরের পুরনো মন্দির। দেশের অন্যতম দর্শনীয় স্থান। জানা যায় হাটখোলার দত্ত পরিবারের কালীপদ দত্ত এবং বড়িশার সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের সন্তোষ রায়চৌধুরী মন্দির প্রতিষ্ঠা করেন। দুই শতক পেরোনো কালীঘাট মন্দিরে পুজো দেওয়া এবং প্রার্থনার টান অনুভব করেন অনেকেই। পূণ্যার্থী বা দর্শনার্থীদের ভিড়ে বছরভর মন্দির চত্বর সরগরম হলেও, সেখানকার পরিবেশ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। মন্দির চত্বর অপরিচ্ছন্ন এবং অপরিসর জায়গা পূণ্যার্থীদের সমস্যার সৃষ্টি করে। এই ছবিটা বদলাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। দক্ষিণেশ্বরের ধাঁচে এই শক্তিপীঠের আমূল সংস্কারের বিষয়ে সম্প্রতি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পদক্ষেপ হিসাবে পুরসভার কর্মীরা সম্প্রতি মন্দির চত্বর পরিদর্শন করে। মন্দিরে ঢোকার দুটি পথ রয়েছে। সেই রাস্তা প্রশস্ত এবং ঝকঝকে করে তোলা হবে। পাশাপাশি মন্দির লাগোয়া দুধপুকুরের সংস্কারের ভাবনা রয়েছে। ওই পুকুরের জল পান করেন দর্শনার্থীরা। জল মাথাতেও তাঁরা ঠেকান। ঠিক হয়েছে দুধপুকুরের পাশে কাউকে বসতে দেওয়া হবে না। পুকুরের পাশে বসার জায়গা করা হবে। পানীয় জল নিয়ে আর কোনও সমস্যা থাকবে না। সংস্কারের পর ভোল পালটে যাবে মন্দির চত্বরের। কীভাবে সংস্কার হবে তা নিয়ে তিন-চারটি মানচিত্র তৈরি করা হচ্ছে। এমাসের মধ্যে সেই নকশা শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কাশ্মীর সমস্যার সমাধান ২০২২-এর মধ্যেই: রাজনাথ]

এই সংস্কারপর্বে কোনও দোকান ভেঙে ফেলা হবে না। তবে কাজ চলাকালীন কোনও কোনও দোকান সাময়কিভাবে সরানো হতে পারে। জানা গিয়েছে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসাবে তুলে ধরতে মন্দিরের কাছে হোটেল তৈরি হবে। পুলিশ ও পুরসভা এই নিয়ে বৈঠকও করেছে। তবে সংস্কারের কাজের জন্য পুজো-পাঠের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.